জীবন নিয়ে সমীকরণ, আজোবধি মিলাতে পারিনি। মিলবে কিনা তাও জানি না। আমার আগে অনেকেই হইত চালিয়ে গেছে এই ব্যর্থ প্রয়াস, ফল টা তাই কেউই দিয়ে যেতে পারিনি। জীবনের পরিধিটা হতে পারে এতই বিশাল যা আর সবার মত আমার ও অজানা হয়েই থাকবে। জানার অভিপ্রায়টা আমার অনেক বেশিই। তারপরও যান্ত্রিক এই ভবে নিজকে যন্ত্র মানব হওয়া থেকে বিরত রাখতে পারলাম কই? সবাই ছুটছে, তাই আমি ও বোকার মত পিছু নিচ্ছি তাদের। লম্ফ জম্ফ কম দিয়া হচ্ছে না, উপরে উঠার জন্য। সেথায় চড়ে আর সবাইকে ছোট করতে নই। শুধু দেখতে, কি আছে সেথায়?
"কিসের মোহে ছুটছে সবাই,
দিচ্ছে এই পথ পারি,
কি আছে এই রঙ্গ মেলায়,
কেন কাড়া কাড়ি?"
অনেক কিছু শেখা হল এই রঙ্গ মেলায়। মুখে চিনি, হাতে নুন, এমনটাই শিক্ষা দিল সবাই। প্রত্যাশা দিবার বেলা মনে হয়, এই বুঝি তার বাড়িটা আমার নামে লিখে দিল। কতই না উধার মনের মানুষ। দিবার বেলায় ঠিকই বৃদ্ধাঙ্গুলিটা দেখায়, মুখ ফিরিয়ে বলে "তুই কে রে......"। সমাজের ও একই দ্বারা, বাঁচ ও দেখি আমায় ছাড়া, একথা বলে পায়ে পরিয়ে দিল আরেক শিকল , যার নাম সামাজিকতা। কে পরে গেল দেখার সময় নাই, নিজের তাড়াই ছুট। থামলে তোমাকে পৃষ্ঠ করে আরেক জন এগিয়ে যাবে। চলার পথে অনেক কিছু দেখেও না দেখার বান করে চলতে হয়।
"যে নারী দেহ বেচে, তাকে বলে নষ্টা
চোরি করে বাধে ঘর, সেও স্বপ্ন দ্রষ্টা।
নিয়তি যার সব কেড়ে নেয়, সে হল রাড়ী
তার সাথে কথা নই, কাট তবে আড়ি।"
অনেক সময় আমার মনে হয়, আমার দ্বারা মনে হয় সম্ভব নই, এভাবে অভিনয় করা। মুখে একটা হাসির মুখোশ টেনে। ভাল আছি, ভাল আছি বলে চলা। তখন ও মন বলে না, সত্যি আমি ভালই আছি। কিন্তু কি আর করার, হয়ে তো গেলাম এই সমাজের একজন। তাই তো
"বাঁচার জন্য বাঁচি, নিজের জন্য নই,
নিজের জন্য হলে, থাকত মনে ভয়।
ঈশ্বর নামের এক কারিগর, উপর তলায় বসে,
মন্দ ভাল যাই কর, নিচ্ছি সে কষে।
যেদিনই মিটিয়ে যাবে, ভবের এই খেলা
ঈশ্বর মিয়া, তার পুরীতে, ডাকবে এক মেলা।
মেলার মাঝে হাজির হবে, ছোট বড় সকল,
বিনিময় তেমনই পাবে, যেমন ছিল ফল।
তার মুলুকে অত্যচার, নিবে না সে সয়ে,
মন্দ ভাল-এর পরিনাম যাবে সবাই পেয়ে।
বলবে তোমায় কি এনেছ, ভবের হাট থেকে,
চুটিয়ে পরে ঘামবে তুমি; তার, ক্রোদ চক্ষু দেখে।
এমন কিছু হবে কিনা, অনেকেরই শঙ্খা,
মনের সুখে তাই পিটে যায়, যে যার মত ঢংকা।"
-আমার হয়ে আজব প্রাণী