আমার ময়ূরের বাচ্চা

দেখতে যেমন কিউট ছিলাম আচরণের দিকে তেমনই ভদ্র। ছোট একটা ছেলে, তৃতীয় শ্রেণীতে পড়ি। স্কুল থেকে ৬টা বই দিয়েছে, তিন বিষয়ের ক্লাস বিরতির আগে ও বাকি তিনটা বিরতির পরে হত। সাইজে এমনই পিচ্চি ছিলাম যে স্কুল ব্যাগটাও আমার তুলনায় ছিল বিশাল। তাই স্কুলে ব্যাগ নিয়ে যেতাম না। ১২ টা থেকে ৪ টা পর্যন্ত ক্লাস চলত, তাই সকালের কাজ সেড়ে মা আমাকে গোসল করি দিতেন। তারপর খাওয়া দাওয়া সেড়লেই মা কাপড় পড়িয়ে তৈরি করে দিত স্কুলে যাওয়ার জন্য। প্রায় প্রতি দিনই আমায় ফুলবাবু সাঁজিয়ে দিত। আর মাথার কোনোয় দিয়ে দিত মস্ত এক কাঁজলের টিপ, যেন কারও নজর না লাগে। বই তিনটা, দুটু খাতার আর একটা কলম নিয়ে আগে আগেই ছুটতাম মজার স্কুলে। আগের যাওয়ার ও একটা উদেশ্য ছিল, প্রথম ব্যাঞ্চে বসার জন্য। রোল নং এক ছিল তার উপর আবার দেখতে সুন্দর তাই সব শিক্ষকই আদর করত। আমার প্রিয় একটা খাবার ছিল স্কুল গেটের চাচার আচার। প্রায় মা-এর কাছ থেকে টাকা এনে আচার খেতাম।

একদির মা-এর কাছে টাতা ভাঙ্গতি ছিল না তাই আমাকে খালি হাতেই আসতে হল স্কুলে। আজ ঝালমুড়ি চাচা ও এসেছে, দেখে লোভ-ই লাগল। আমার কাছে একটা ছোট চুম্বক ছিল, আমার সাথের এক বন্ধু বলল দুই টাকা দিবে তাকে এটা দিয়ে দিতে। টাকার প্রতি লোভ না থাকলে ও ঝালমুড়ির উপর ছিল। তাই তাকে দিয়ে দিলাম চুম্বকটা। বিনিময়ে সে আমাকে দুই টাকা দিয়েছে, একটা চক চকা নোট। আজ স্কুল ছুটি হয়ে গেছে তাই আজ আর খাওয়া হল না। বাসায় গেলে যদি মা আমার পকেটে টাকা পাই তাহলে পিটুনি খেতে পারি। তাই স্কুলের পিছনে এক ইটের ফাকে রেখে গেলাম চক চকা দুই টাকার নোটটা। ঐ দিন বাড়ি ফিরে এ চিন্তাই ছিল, কেউ না নিয়ে যায় টাকাটা। আমার প্রথম চিন্তা ভিবুর রাত, চোখে ঘুম নেই। যাক অনেক কষ্টেই কাটল রাতটা, অবশেষে সকাল হল। আজ একটু তাড়াতাড়িই গেলাম স্কুলে। নাহ বাচা গেল, টাকাটা আছে, এখনও চক চক করছে, পকেটে পুরে নিলাম। এখন কিছু খাব না, আজ দুপুরে বাড়ি না গিয়ে ঝালমুড়ি খাব।

প্রথম দ্বিতীয় শ্রেণীর ছুটির আগেই ক্লাসে হাজির, স্যার ও মানা করল না। বসে রইলাম তাদের সাথে, একটু পরেই তাদের ছুটি হয়ে গেল। বন্ধুদের সাথে কথা বলতেছি, এমন সময়ে এক বন্ধু নিয়ে আসল একটা ময়ূরের পাখ, দেখে আমার তাক লেগে গেল। এত সুন্দর..........
তাকে অনেক মায়ার কথা বললাম একটু ছিড়ে দিতে, কাজ হল না নুন গলেনি। এক পর্যায়ে সে বলল তাকে দুই টাকা দিলে সে একটু অংশ দিবে। আমার কাছেও আছে দুটু টাকা, ময়ূরের পাখ দেখে ঝালমুড়ি কি ভুলে গেলাম। দুই টাকা দিয়ে তার কাছ থেকে ময়ূরের পাখের একটু অংশ নিলাম।

দেবার বেলায় সে বলে দিল পাখের উপকার-অপকারিতা। সে জানাল নারিকেল তেল দিয়ে পাখটা বই-এর মধ্যে পুষলে নাকি এর থেকে বাচ্চা বের হবে। শুনে’ত আমি অবাক, বা---চ---চা ও পাব। দুই টাকা দিয়ে দেখি অনেক লাভই হল। এর পর থেকে পুষতে থাকলাম ময়ূরের পাখটাকে। নারিকেল তেল দিয়ে ডুবিয়ে দিতাম তাকে, ভেজে যেত বই। সত্যিই’ত সে দেখি মিথ্যে বলেনি, শাখা গজাতে দেখলাম। মনের’ত আজ ঈদের দিন। আমার সাথে লাগে কে? এভাবেই কাটতে থাকল দিন। দিনে দিনে অনেক গুলো শাখা গজিয়েছে। আর মনে হয় বেশি দিন নাই, এরপর আমি একটা ময়ুরের মালিক। তাকে আমি অনেক আদর করব, এক সাথে খাব, ঘুমাব আরও কত কি করব। সারা বিকেল তার সাথে খেলব, স্কুলের টাকা দিয়ে তাকে চকলেট কিনে দিব আরও হাজারও স্বপ্ন।

একদিন স্কুল থেকে ফিরার পথে সব স্বপ্ন যেন ভেঙ্গে চুরমার হয়ে গেল। ছুটির সময় হুড়ো-হুড়ি করে বের হবার সময় ক্লাস ফাইভের একটা ছেলে দাক্কা দিয়ে ফেল দিল আমার হাতের বই গুলো পাশের ঠ্রেনে। আমি যেন মূর্তি হয়ে গেলাম, চোখ প্রায় টলমল। তাড়া তাড়ি বই গুলো তুলে দেখি পাখটা নেই। ছেলেটা এখনও দাড়িয়ে। কুত্তার বাচ্চা তুই আমার ময়ূর মারছত, লাফ দিয়ে তার কলারে ধরলাম। দু একটা কিল ঘুসি ও দিলাম। সে রেগে গিয়ে আমার চোখে একটা চশমা বসিয়ে দিল। ব্যাথা হচ্ছিল না তাই আর বর্নণা করলাম না। আমাকে মারছে, এ কথা শুনে মূহুর্তে আমার তিন ভাই হাজির। আমি বড়-দাকে জড়িয়ে ধরে ভেঙ্গে পড়লাম কান্নায়। বড়-দা লক্ষ্য করল আমার চোখের চশমা। কিছু দিন আগে এই ছেলেটা ছোট-দাকে মেরে ছিল, ছোট-দা নিরিহ একটা মানুষ, কোন দিন মাছি মেরে দেখেনি। তার মানে এ ছেলেটা একটা পাজি। বড়-দাকে চেচিয়ে বললাম এই পাজিটা আমার ময়ুরের বাচ্চা মেরে ফেলেছে। বড়-দা কি আমার চশমা দেখে না ময়ূরের বাচ্চার জন্য রেগে গেল বুঝলাম না। চার ভাই মিলে তাকে আচ্ছা মতে দিলাম গরম হালুয়া। খেয়ে বেটা একেবারে কাত, কি ভাবছেন,ছেড়ে দিব তাকে? না এমনটা হল না হাত পা বেধে তাকে নিয়ে চললাম বাড়ির দিকে। মা নিচে রসই ঘরে রান্না করছে, একজন গিয়ে মাকে পাহারা দিলাম, বাকিরা ঐ বদটাকে ছাদে নিয়ে গেলাম। তাকে পিলারের সাথে বেধে চলে আসলাম নিচে। চোখে আদরের চশমা দেখে মা’ত রেগে আগুন। অনেক কষ্ট করে চার জন মিলে তাকে বুঝালাম, মারা মারি করেনি খেলতে গিয়ে চোখে বল পড়েছে।

বিকালে নাস্তা সেড়ে, ডিজনি চ্যানেলে ব্যস্ত মুভি দেখায়। ছাদে যে এক গাঁধা বাধা তা আমরা ভুলেই গেছি। সন্ধ্যায় তার মা হাও মাও করে পুরো বাড়ি মাথায় তুলল, আমার ছেলে শেষ আমার ছেলে শেষ আওয়াজটা শুনে মনে পড়ল, ছাদে আল্রাহর এক বান্দা বাধা। মহিলার চেচানো শুনে এলাকা হাজির। অবস্থা খারাপ দেখে আমার ছোট টা মাকে বলল “মা গাঁধাটা ছাদে বাধা”। হুড়-হুড় করে সবই ছাদে উঠে দেখে সত্যি যেন গাঁধা বেধে রেখেছি আমরা, গাঁধার মত পড়ে আছে সে। মা’ত এই কান্ড দেখে হা করে চেয়ে। একটা আস্ত মানুষকে এভাবে ছাদে এনে বেধে রেখেছি আর মা টেরই পেল না। মা তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা মিট মাট করল। আর রাতে চার জনকে ধানের বস্তায় ঠৃকিয়ে পাইকারি দরে পিটাইল। এর পর ও মনে আমার দুঃখ রয়ে গেল “আমার ময়ূরের বাচ্চা”।