পরের লাইনটা সত্যিই হারিয়ে গেছে
কি বলতে হয় বা কি করতে হয় তা অজানা
এই বলেই তো বোকার মত বসে
কেমন যেন লাগছে, অনুভূতিটা ও অচেনা।
আনন্দে মুখ উজ্জল আমার, হাত পাঁ কাঁপছে
সেও বুঝতে পেরেছে, এভাবে বলাটা ঠিক হয়নি
তাই আমার হাতটা ধরে সহায় দিচ্ছে
তার স্পর্শে বুঝতে পারলাম, সত্যিই শুনেছি
আকাঙ্খাকিত না, আমার জন্য নতুন এই শব্দ।
তবুও খুশির বন্যায় বয়ছে আমার মন,
হাজার বছর ধরে তার মুখে শুনতে চেয়েছিল
এই শব্দটা, এমনটাই মনে হচ্ছে এখন।
কম্পিত আমার হাত আলিঙ্গনে তার হাতের
এখন সেও লজ্জায় লুকাতে চাচ্ছে মুখ
মেয়ে হয়ে এভাবে বলে দিল, মনের কথা
আর করার কি ছিল, বুঝতে পারল
আমায় দিয়ে হবে না, শুনতে পারবে না
আমার মনের হাল, তাই বলে দিল।
আমার ছোয়াই তারও বুঝা হল
এই চাওয়া আমার মনের ও।
মনে লিপিবদ্ধ হল নতুন এক সুখের নাম
সাথে তার বর্ণনায় দুটি শব্দ, “সব পেলাম”।