বায়না ধরেছে শালিক, ডাহুকের দল,
কোলাহল ছেড়ে আজ সাথে মোদের চল।
নিয়ে যাব তোকে মোরা সবুজের ক্ষেতে,
প্রভাতের এই রূপ দেখে যাবি তুই মেতে।
শিশিরের দেখা পাবি ধানের ছড়াই,
পুবেকার রবি এসে নিবে তা জড়াই।
রামধনু খুঁজে পাবি সেথার মাঝে,
দুল খাবে ধানের শিস, পবনের লাজে।