শিশির বিন্দু

হলদে রঙ্গের চালতে পাতায়
দিয়ে শিশির বিন্দু,
তার মাঝে খুঁজি আমি
মালয় আর সিন্ধু।
সিন্ধু মালয় আমায়
দেখা দিল না যে,
রামধনুর দেখা পেলাম
শিশির বিন্দুর মাঝে।

চালতে পাতায় ভেসে উঠল
সোনার গাঢ় রঙ্গ,
অবাক হয়ে দেখছি আমি
শিশির বিন্দুর ঢঙ্গ।
এই তো আবার রূপ নিল সে
হীরার কণার মত,
লাগছে তারে আরও নতুন
দেখছি তারে যত।
চন্দ্র সূর্য সবই বুঝি
এই জল কণার মাঝে,
তাই সাত রঙ্গের দেখা পেলাম
শিশির বিন্দুর মাঝে।