ধুতরা ফুলের টাল ছিল ঐ কাঁঠাল গাছের তলে
সোনার আভায় জ্বলছিল তা শিশির ভেজা জলে,
লাল শালুকের পাতায় বসা কুনো ব্যাঙ্গের দলে
লুটছে হায় প্রভাত কিরণ ধরার মায়ার ছলে।
বড়ই গাছের কুঁড়িতে এখনো আসেনি কুল
মরিচ গাছের কানে আটা সাদা রঙয়ের দুল,
শালিক এলো সঙ্গী নিয়ে চষতে ক্ষেতের কাঁদা
টুনটুনিটা শিমের ঝাড়ে বাধলো গোলক ধাঁধাঁ।