আমার দ্বীপ নেভানো রাত

চাঁদটা পুরো ঢাকা পরেছে
মেঘে আকাশ কালো,
বিষাদের এই রাত কাটিয়ে
কখন আসবে আলো?


নয়ন কোলে বান এসেছে
থৈ থৈ লোনা জলে,
স্বপ্ন গুলো ভাসছে সেথায়
ডুবছে দলে দলে।


মনের কুঠোয় জ্বলছে আগুন
ছাই হয়েছে আশা,
বাগানটাও জ্বলসে গেছে
আগুন এমনই সর্বনাশা।