F A S T - F O O D

আজও আমার স্বাদ মেটেনি
ব্যাথার ফুসকা খেয়ে,
তাই’ত আবার লোভ জেগেছে
কষ্ট পিজা পেয়ে।

সস দিবে দাও ভাল কথা
দুঃখ দিচ্ছ কেন?
যন্ত্রণা দিও ঐ গ্লাসে
বিরহ দিও না যেন।

কষ্ট এত তিক্ত কেন?
কবের ভাঁজা এটা?
যন্ত্রণাও কেমন লাগছে
কি দিলিরে বেটা?

বিল নিতে’ত কম নিবি না
চাইবি ষোল আনা,
দিয়ার সময় দিচ্ছিস কেন?
বাশি পঁচা খানা।