খেয়াল তরী

আমি তখন খেয়াল নৌকার সারেঙ
রাত বিরাত ঘুরে ফিরতাম ইচ্ছা নদীর দু পারে।
সুখের বৈঠা হাতে আমার, গলায় মধুর সুর
এভাবেই কাটিয়ে দিতাম, আমার দিন দুপুর।

ডিঙ্গিতেই রবির দেখা, ডিঙ্গিতেই শশী অন্ত
ডিঙ্গিতেই ঘুমিয়ে যেতাম, হয়ে গেলে ক্লান্ত।
গুড়, চিড়ে আর নদীর পানি, এইত আমার সহায়
মন্দ’ত নই কাটছে ভালই, যে ভাবেই দিন যাই।

কাজ যে আমার শুধুই একটা, নদী পারা পার
এপারে থেকে সুখ নিয়ে, বিলায় ঐ পার।
ঝড় তোফান আর যাই থাকুক, কাজ যে আমার পাঁকা
ঐ পারেতে সুখ না নিলে, মুখ করবে বাঁকা।

সুখের বুঝা টানতে আমার কষ্ট হবে কেন?
মুঠোই মুঠোই সুখ বিলাতে ভালই লাগে যেন।
ঐ পারেতে তরীর আশায়, ভিড় জমায় সবে
কাল যে গেছে সুখ তরীটা আবার ফিরবে কবে?
সুখের আশায় বসে তাঁরা, আমারও’ত জানা
পাল তুলে তাই নদীর বুকে, মেলে দেয় দুই ডানা।

ঝাপসা দেখে খেয়াল তরী, ঐ পারেতে উড়ো উড়ি
আনন্দতে চোখের জল, কারও বা করছে টলমল।
সুখ নিয়ে ঐ আসছে দেখ, সুখের ছোট তরী
ডিঙ্গিটা যখন পার ছোবে, আশারও অন্ত হবে
একে একে পেয়ে যাব, যে যার ভাগের সুখ
এই ভেবে গাল ফাটিয়ে, উজ্জল তাদেঁর মুখ।

ডিঙ্গি পারে দিতে খুঁটি, সুখ নিতে তাঁদের ছুটো ছুটি
সুখ কাতর এই মানুষ গুলো কাঁদায় প্রতিবার
সুখ পিঁপাসি মানুষের তরে, সুখ লুটায় দু হাত ভরে
তাদেঁর এই তৃপ্তি দেখে, গলা বেঁজে আমার।

আজ আকাশ বাদল ঢাকায়, মেঘের ডাকা ডাকি
কাল’ত আবার ফিরতে হবে, কেমন করে থাকি?
ঈশান কোনে মেঘের রেখা, ঝড় মনে হয় দেবে দেখা
তাই বলে কি সুখ বিলানোর কাজে দিব ফাকিঁ?
নদীর বুকে বিপদ জেনে, তবু নিলাম নোঙর টেনে
পৌছতে হবে সন্ধ্যা রাতে, অনেক কাজই বাকিঁ।

তীর থেকে তখন অনেক দূরে, ভীবুর আমি এই আধাঁরে
নয়ন তটে সব অদেখা, চোখে যে খুজেঁ আলো।
উম্মাদ এখন নদীর পানি, ঢেউ ঢেউ-এর হানা-হানি
ঢেউ-এর সাথে যুদ্ধ করে, দলয় বুঝি গেলো।
পালটা ও গেল ছেড়ে, নাওটা এবার ছুটছে তেড়ে
শক্ত হাতে বৈঠা আমার, সুর হারানো গলা
ভয়ে এখন কাঠ শুকিয়ে, ডিঙ্গির গেল তলা।

স্বপ্ন ভাঙ্গা কেবল শুর, বুক কাপছেঁ ধুরু ধুরু
ঝড়ের কাছে নিঃস হয়ে, হার যে মানতে হল
হাওয়ার জাপটাই উলটে তরী, আমি নদীর ফাদেঁ পরি
জলের এই উথাল পাথাল, কত কি চিন্তা এল
ভাবনা টুকু গেল চলে, ঠুবিয়ে নিল অথৈই জলে
ধীরে ধীরে ঝাপসা হয়ে, চোখ যে বুঝে গেল।

সে তখন স্বপ্ন কূলের রাণী
স্বপ্নে তার আসা যাওয়া, স্বপ্নেই হাতছানি।
তার খুশিতে ফুলেরা হাঁসে, বয় সেথায় হাওয়া
পাতায় পাতায় নিত্য সে, পাখির গান গাওয়া।
স্বর্ণলতার মালা গলায়, মুক্ত কানের দুল
সোনালী তার গায়ের রং, মেঘ কাল তার চুল।
চোখের নীলে সাগর ভাসে, ঢেউ হয়ে উত্তাল
ঠোট গুলো তার সুধায় ভরা, হাসি মাতাল।

চোখে তেক্ত সূর্যের কিরণ, মিট মিটিয়ে লাগছে এখন
সেঁত সেঁতে এই বিছানা কেন? কোথায় আমি শোয়ে?
আমি দেখছি আছি বেঁচে, মনটা আবার উঠল নেচে
নদীর ধারে পরে আমি, কাঁদায় জড়ান দিয়ে।

চলবে.................