নীল পাহাড়

ঐ যে পাহাড় টা দেখছ, হুমম নীল পাহাড় টা । ঐ টা কষ্টের পাহাড়, আমি ঐ পাহাড়ে বাস করি। ভয় পাচ্ছ কেন? ঐ অরণ্যে বাঘ, ভালুক নেই, আছে শুধু না পাওয়ার বেদনা, হারানোর যন্ত্রণা আর কষ্ট --- কষ্ট --- কষ্ট। তাঁরাও হিংস্র, আমার ক্ষতি করে না। আমি পোষ মানিয়ে নিয়েছি ঐ প্রাণী গুলকে। তাই আমায় তেমন কষ্ট দিতে পারে না। কিন্তু মাঝে মাঝে যখন তাঁরা একটু বেশি ক্ষুধার্ত থাকে, তখন আমাকে বিরক্ত করতে আসে। মজার ব্যপার কি জান? তাদেঁর বড় বড় নখ নাই। কিন্তু যখন আঘাত করে বুকে কোন ক্ষত না করে ভিতরটাতে যন্ত্রণা দেয়, অসহ যন্ত্রণা। ওইখানে ও আকাশ আছে, মেঘ ও করে, কষ্টের মেঘ। বৃষ্টি হলে কষ্ট ধুয়ে যায় না, বাড়ে দ্বিগুণ। থাক বাদ দাও আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সুখেই আছি। কারণ আমি নীল পাহাড়ের বাসিন্দা।