হারের রেখা টা কপালে আঁকা, তাইত নাটাই নিয়ে আজ সবার আগে ছাদে আসা। কি দেখছ, ওহহ চোখ লাল কেন তাইত? কাল সারা রাত আমি আর ছোট-দা মিলে সুতোয় মাঞ্জা দিয়েছি। হারের গ্লানি টা দাদাকে ও ব্যথিত করেছে। রাত পার হয়ে যখন ভোর হল, দাদা আর আমি বানালাম আমাদের স্বপ্নের লাল ঘুড়ি। এই ঘুড়ি আজ শুধু আকাশই ছোঁবে না, লড়বে আমাদের জেতার জন্য।
আজ দাদা নাটাই টা আমাকে দিয়েছে। মটকো-কে একটা উচিত শিক্ষা দিয়ার জন্য। কাল সে শুধু আমাদের ঘুড়ি টাকে কাটেনি,দাদাকে বলেছে ; ঘুড়ি উড়াতে দাঁত লাগে।
আমি'ত দিব্বি মাছের মাথা খেতে পারি, দাদার কি দাঁত ওঠেনি? না দাঁত'ত প্রায়ই দেখি, সকালে ব্রাশ করার সময়, আমাকে পড়াবার সময়, আর ও কত.....
মটকো দাদাকে অপমান করেছে, যেভাবে গতরাতে কালো বিড়ালটা আমার থালা থেকে আচৎ মাছটা নিয়ে আবার আমার আলুর টুকরোটা মাটিতে ফেলে গিয়েছিল।
ওই'ত রঞ্জু - সঞ্জু আসছে, ও মা...... একি? তাদেঁর দেখছি অনেক বড় ঘুড়ি। আমাদেরটা যেন তাঁর কাছে একটা কান-পোনা। দাদাকে বললাম ; দাদা দেখেছ কতত বড় ঘুড়ি তাদেঁর, আমরা কি তাদেঁর সাথে পারব? দাদা বলল ; নাটাই টা শক্ত করে ধরে, ঈশ্বর-এর নাম নিয়ে উড়াইবি তর ঘুড়ি। মনোবল যেন মজবোত থাকে।
কথাটা শেষ হতে না হতেই মটোর আগমন, এত দেখছি বিশাল ঘুড়ি................... কথাটা দাদার মুখ থেকে শোনা গেল.......
অসমাপ্ত.........