মোহনা, বাংলাদেশে আমার সবচেয়ে ভাল বন্ধু এবং কাছের মানুষ। সে-ই দ্বিতীয় জন, যার সাথে আমি শেয়ার করেছি আমার জীবনের ছেঁড়া বইটা। সেও খুব যত্নের সাথে পড়েছে বইটা। গতরাতে একটা বিষয় নিয়ে মোহনা আমাকে মোবাইল (মুঠো ফোন) বার্তা পাঠিয়েছে।
সে লিখেছে :-
কি ব্যাপার তানিন সাহেব ব্যস্ত নাকি? খোঁজ পাত্তা নাই, কোন এস.এম.এস নাই। কোথায় হারালেন? আছেন কোথায়?
আমি সত্যিই একটু ব্যস্ত ছিলাম, তার এস.এম.এস পেয়ে ভাবলাম বাচ্চাটাকে উত্তর দেয় নইত আবার মন খারাপ করবে। বাচ্চা বলে কথা,
আমি লিখলাম :-
বড়-দা থাকে কলকাতাতে
ছোট-দা বার্মিংহাম,
আমি এখন জার্মানিতে
বেচি টাইগার বাম।
সে লিখেছে :-
এই তুমি না বললে তুমি কোন চাকরি করবে না। তাহলে আবার বাম বেচা শুরু করলা যে।
আমি লিখলাম :-
মানুষ আমি বকরি’ত নই
খুঁজছি পয়সা চাকরি’ত নই।
সে লিখেছে :-
তুমি স্বাধীন পাখি, সুতা ছেড়া ঘুড়ি। তুমি চাকরি করবে বিশ্বাস হয় না।
আমি লিখলাম :-
এখন আমি সব করব
শুধু তোমায় ভালবাসব না,
নতুন একটা গাল ফ্রেন্ড ধরব
তোমায় মনে রাখব না।
সে লিখেছে :-
ওকে মানলাম, তবে কি জান? “সহজ কথা যায়না ভুলা সহজে”। শুভ কমনা রইল, এগিয়ে যাও...........
আমি লিখলাম :-
ইচ্ছে করেই রেখেছিলাম
বেঁধে তোমায় মনের ফ্রেমে,
আজ না হই ফেলে দিব
কোনোর ঐ স্টোর রুমে।
সে লিখেছে :-
এটাই আমাদের সমস্যা তানিন, আমরা সবাই খুব সহজে বলি ভালবাসি, কিন্তু শব্দটার দায়-ভার নেয়া যে কত কঠিন তার আরও একটা প্রমাণ পেলাম। সমস্যা নাই, বাদ দাও এসব। আমি তোমাকে কখনো বলিনি আমাকে ভালবাস। আর বিষয়টার এখানেই ইতি টানতে চাই। দয়া করে এর সুপারিশে আর কিছু বল না, কোন এস, এম,এম দিও না।
পুরা বোকা সেজে গেলাম,আমি’ত মজা করার জন্য এসব লিখছিলাম। কিন্তু মনে খুব কষ্ট পেলাম, এত সহজ একটা বিষয় নিয়ে সে এভাবে কথা বলতে পারল।
তাই আমি আবার লিখলাম :-
ভালবাসার অর্থটা যদি সে জানত, উপরে গিয়ে আমায় ভুলে যেত না। সুপারিশ করত আমায় নেবার। আমিই শুধু শুধু সাপুরের মত কাধে নিয়ে বেড়াচ্ছি একটা ঝুলি। কষ্ট সর্প, দুঃখ সর্প আরও কত কি সর্প আছে আমার ঝুলিতে। খেলা দেখবে, সাপের খেলা...............
সবাই দাগের বাহিরে থাকেন আমি সাপ বেড় করছি, যন্ত্রণা সর্প। অনেক ভয়ঙ্কর এই সর্প, মাটিতে মিশিয়ে দিয়েছে কত মহা পুরুষকে কোপকাত করেছে কত ধৈর্যশীলকে।
পরে সে সরি বলল। আমি তাকে বললাম, আরে গাঁধা মেয়ে তোমাকে এসব বলতে যাব কেন? আমি এক জনকে ভুলে গেছি বলে মনটাকে বুঝাচ্ছিলাম। তোমায় নিয়ে কিছুই বলেনি, একটু কাবিত্য ঠেলা দিয়েছিল তাই..............