এ নাকি চৌম্বক!

আজ এক সনপাপড়িওলা আসল, তাই মা পুরাতন মালামাল দিয়ে পিয়াঁজ রাখছে। আমরা কুড়িয়ে কুড়িয়ে লোহা, প্লাস্টিক আর কাঁচের বোতল দিয়ে সনপাপড়ি খাচ্ছি। আমাদের সুপরিচিত জঞ্জাল বক্সটা মা নিয়ে আসল। অনেক অকেঁজো আর পুরোনো জিনিস জমানো বক্সটাতে।
সব জঞ্জালের মাঝে নষ্ঠ হয়ে পরে আছে দাদুর পুরোনো রেডিও টা। দাদু ভাই নাকি ৭১-এ মুক্তিযুদ্ধের হালচাল জানত, খবর রাখত দেশের এই রেডিও দিয়ে। ছোট থেকেই দেখছি জিনিসটা এভাবেই পরে আছে। বড়-দা বলেছে ওনি নাকি এটাতে বৃষ্টির শব্দ শোনেছে, বেশ কয়েক বার। কে জানে দাদা হইত আমার সাথে ঠাট্টা করছে, এই কালো বক্সে বৃষ্টির শব্দ !
আমার যেন কি মনে হল, রেডিও টা নিয়ে দৌড়ে চলে গেলাম ছাদে। রইস ঘর থেকে নিলাম বাবার আলু কাটার ছুরিটা। অনেক মেহনতের পর সক্ষম হলাম, রেডিওটা এখন দুভাগ। ধুলো ঠেকে আছে সব কিছু, তাই ছুরাটা দিয়ে পরিস্কার করতে লাগলাম ভেতরটা। হঠাৎ কে যেন টেনে ধরল আমার ছুরি !
ভয়ে কলিজা শুকিয়ে গেছে, নিশ্চয় দাদুর ভূত। নারাজ হয়েছে আমার উপর, রেডিওটা ভেতরে বোধই ছিল তার আত্না। ছুরিটা ছেড়ে জান বাঁচানো ফরজ ভাবলাম, উঠেই ফু-রু-ৎ। কাতরাতে কাতরাতে নেমে বড়-দাকে গিয়ে বললাম সব কিছু। দাদা বলল ” আরে গাঁধা ঐ টা’ত চুম্বক” লোহা পেলেই জড়িয়ে ধরে। মনে মনে ভাবতে লাগলাম, আজ যে দাদার গোসলের পানিতে সু সু করেছি, দাদা কি টের পেল নাকি? মনেত তাই হয়, এখন আমাকে মিথ্যে বলে পাঠাবে ছাদে। ভূতটা আমার গাড় মটকাতে.....................