আমার প্রিয় বন্ধু।

পুকুর ঘাটে বসা, হাতের ঢিলা গুলো শেষ হতেই কান্নায় ভেঁসে গেল নয়ন কূল। যেন বান এসেছে, অনাকাঙ্খিত এর আগমন। কিন্তু অনাকাঙ্খিত না সে আমারই নিমন্ত্রিত । টপ টপ করে ঝরছে নয়ন জল, মাটিতে পরতেই মিশে যাচ্ছে বালির সাথে। বালি গুলো মনে হয় আমারই মত হাজার বছরের পিপাসা কাতর। ছোয়া পেতেই চুষে নিচ্ছে লোনা জল। অথচ পাশেই পুকুর, ভরা যৌবনে সে। পার গুলো তার ডুবো ডুবো পানিতে। সূর্যের সোনালী রৌদে চিক চিক করছে তার রূপালী জল। দেখে পিপাসায় যেন শুকিয়ে গেল বুকটাও। নিজেকে সুপে দিতে ইচ্ছে করল এই জল রাশিতে, সেড়ে নিতে প্রশান্তির স্নান। ডুব দিয়ে হারিয়ে যেতে তার বুকে , আনন্দে সেও নিয়ে নিবে তার কোলে। হলুদের বন্যায় হারিয়ে যাবে দু চোখ, ভুলে যাবে সব ব্যাথা। বুকের আগুনটাও থাকবে না, শীতল হয়ে আসবে যন্ত্রণা গুলো। ধিরে ধিরে ঝাপসা হয়ে যাবে চার পাশ। চলে যাব বহু দূরে। এতই দূরে যে, কারও ডাকার শব্দটা আসবে না আমার কানে। মনে পরবে না কাউকে, কারও কষ্টের কথা। সব মুছে যাওয়া অতীত হয়ে যাবে। ভাবনা টুকু নিবে নতুন রূপ। গলায় ফুটবে নতুন সুরের গান, এ গানে কোন বিরহের টান থাকবে না।

এসব ভাবতে ভাবতে আবেগে যেন নড়ে উঠল শরীরেরে শিকড়। সত্যি কি এমনটা হবে? প্রশ্ন জাগল মনে। ভাবনাটার ইতি টানতে প্রস্তুত মন।

তখনই একটা হাত এসে আমার কাধেঁ ধরল। তার ছোয়াই মুহুর্তে হারিয়ে গেল ভাবনা গুলো। বল পেলাম মনে, সাথে কেউ আছে আজও। শক্ত করে আমায় ধরে বুঝিয়ে দিল এ হাত আজ সাশনের হাত না, এ সম্পর্ক আজ নিল নতুন নাম। বাবার স্থানটা থেকে নেমে এসে আমার কাছে বসে মাথায় হাত বুলিয়ে চুষে নিল সব ব্যাথা। তার চোখ থেকে বয়ছে আমার কান্নার জল। এখন বাবা থেকে আরও আপন সে। কি নাম এই সম্পর্কের ? এমন শক্ত আর আবেগভুত সম্পর্ক হতে পারে? এক জনের কষ্ট আরেক জন কি করে নিয়ে যায়? এছাড়া ও জাগল আরও অনেক প্রশ্ন। উত্তরটা বাবার মুখ থেকেই পাওয়া গেল। সে বলল “আমায় বন্ধু ভেবে কেঁদে নে আমার কাধেঁ মাথা রেখে। দিয়ে দে তর কষ্টের ঝুলিটা আমার হাতে, তুই একা বয়তে পারবি না।”

কষ্টের ঝুলিটা তাকে দিতে হল না। তার এই কথা শুনে ঝুলিটার নিচ দিয়ে ফুটা হয়ে কষ্ট সব হারিয়ে গেল পলকে। আর পেলাম আমার বাবার মাঝে আমার প্রিয় বন্ধু।