তাহার লাগিয়া

তবু তাহারও লাগিয়া কান্দে মোর পরাণ
মোর যত স্বপ্ন লুন্ঠিত তাহারই হাতে
তাহার তরে সুর হারা মোর সকল গান
আজও তাহারই লাগিয়া কান্দে মোর পরাণ।

নয়ন মালায় গাঁথিয়া রাখিতাম তাহার ছবি
শয়নে সপনে শুধু তাহারেই দেখিতাম
ভাবিয়া তাহারে কাটে দিন, রজনি অম্লান
তাই তাহারও লাগিয়া কান্দে মোর পরাণ।