কান্নার সুর সঙ্গী আমার
দেওয়ালে দেওয়ালে দুখের গান
একাকিত্বের ভয়াল গ্রাসে
ঘরটা যেন এক সশান।
থাক না খুলা জানালাটা
আজ আলো আসুক না,
আধারে প্লাবিত স্বপ্ন গুলো
আলোর বন্যায় ভাসুক না।
আলোর পরশে বাধ ভেঙ্গে
সুখ গুলো সব চিড়বে বাধা,
হাওয়ার ঢলে নিবে ধুয়ে
চোখ থেকে দুঃস্বপ্নের কাঁদা।
চাঁদ হারা মোর রাত ছিল
তারার খুঁজে চোখ ভিবুর,
তিমির এই রাত্রি বেদে
আবার ফুটল আলোর ভোর।