না আজ বকুল তলায় যাব না
বোঝুক সে অপেক্ষার মজা,
কিভাবে কাটে প্রতি পলক
এইতো বুঝি আসল, কিন্তু কই?
আমি ও কাটিয়েছি, কেন গত রাত!
রাতভর ছিলাম ঐ বকুল তলায়
হাড় কাঁপানো শীতে, বাঁশিটা হাতে নিয়ে
শীতে কাঁপছিল বাঁশিটা ও, হাতের সাথে সাথে।
তার গলায় বেধে ছিলাম নতুন এক সুর
এই সুরটা ও ছিল শুধু তারই জন্য।
তার জন্যই তো ছিল সব আয়োজন
ফুলের বাসর সাজিয়ে বসে ছিলাম পাথরটাতে
বকুলের মালাটা তার জন্যই গাঁথা।
তার জন্য মিনতী করেছি আকাশের কাছে
যেন মেঘের বানে ভাসিয়ে না নেই চন্দ্র, তারা
বাতাসকে বলেছি সে যেন আজ অভিমান না করে
দখিনের পুকুর পারে টানিয়েছে এলাচ
সুঘ্রাণে মুগ্ধ করতে তাকে।
কিন্তু সে তো আসল না
আমি বসা ছিলাম ভোরের পাখিটা ডাকা পর্যন্ত
পাখির রবে বুঝতে পারি, রাত পার হয়ে গেছে
বসে থেকে তার অপেক্ষায় ।
আজ না হয় সে একটু বোঝুক
সে তো আর রাতভর থাকবে না।
কিন্তু থাকতে ও পারে...........