কে বলে আমি পারি না !
খুব তো পারি
এই যে ভুলে গেলাম তাকে
মনে রাখতে চেয়ে ও যেন ভুলে থাকা।
রাতের তারায় তাকে দেখেও দেখি না
অনুভব করতে চাই না তার অনুভূতি
কান চেপে, বাতাসেও শুনি না তার ডাক
কিন্তু ঘুমের গোড়ে ঠিকই কাঁদি।
কাঁদি বলে এই না যে তাকে মনে করে
আমি তো তাকে মনে রাখতে চাই না।
সে ই বার বার এসে টুকা দেয়,
কখনো পাখির চোখ হয়ে.
কখনো হয়ে নদীর ধার.
আবার কখনো লাল শাপলা হয়ে।
আমি তাকে সত্যিই ভুলে গেছি
সে হয়তো ভুলতে পারেনি আমায়।