শুকতারা
আকাশে লক্ষ কোটি তারা আছে, তাদের আলো অনেক কিন্তু প্রত্যেক দিন আকাশে একটা তারা সবচেয়ে উজ্জল দেখা যায়। অনেকেই সেই তারাটার নাম জানে না। সেই তারাটার নাম হল শুকতারা। শুকতারাকে আকাশের তারার রাজা ও বলা হয়। তাকে নিয়ে হাজার ও কবির অগণিত কবিতা। শুকতারা ও তার সৈন্যরা অনেক সময় চাঁদের আলোর সাথে ও টক্কর দিয়ে চাঁদের মত জোছনা দেয়। আকাশে অনেক সময় শুকতারার সৈন্যদের কে দেখা যায় না, আমরা মনে করি তারাদের আজ বুঝি ছুটি। কিন্তু তা মোটে ও নই, শুকতারার সৈন্যরা হারিয়ে যায় মেঘলা আকাশের মেঘের পিছনে। অনেক সময় শুধু শুকতারাকে দেখা যায় একা আকাশের বুকে, তখন হইত শুকতারার মন অনেক খারাপ থাকে। পলকহীন মিট মিটিয়ে তাই বুঝাতে চাই। মাঝে মাঝে শুকতারা ও তার সৈন্যদের মতন মেঘের বানে ভেসে যায়, দেখা মিলে না তার। শুকতারাকে না দেখে মনে কেমন ভয় হয়, কিন্তু শুকতারা ও তার সৈন্যদের ঠেকায় কে ? পরদিন আকাশে মেঘ না থাকলে শুকতারা ও তার সৈন্যদের দেখা যায় আবার চাঁদের সাথে টেক্কা দিতে। পৃথিবী ধ্বংস হওয়া আগ পর্যন্ত ঈশ্বরের দান শুকতারা আমাদের আলো দিয়ে যাবে, তার স্বরূপ আর্শীবাদ হয়ে।