মোদের দল

মস্ত বড় প্রাসাদ মোদের
সবুজ প্রচীর গেঁড়া,
হাজার টা তার ফটক
আর অগণিত পহেরা।
মোদের প্রিয় আবাস এই
গড়া তিলে তিলে,
এই প্রাসাদে বসত করি
আমরা সকল মিলে।

রাজ্য আছে রাজা ও আছে
নাই কোন দন্দ,
এক সাথে কাটাই দিন
ভাল হোক আর মন্দ।
দল বেঁধে মোরা খেলা করি
অন্ন সন্ধান নিয়ে,
খেলায় খেলায় দিন চলে যায়
অন্ন জমিয়ে।
খেলার মাঝে আঘাত পেলে
মোদের কোন জনা,
সেবা দিতে তার তরে
কেউ করে না ক্রিপণা।
খাদ্যে যখন পূর্ণ হয়
মোদের গুদাম ঘর,
নাক ডাকিয়ে কাটাই মোরা
শীতকালের সফর।
ক্ষুদ্র মোরা তাই তো তোমরা
দেখতে নাহি পার,
মোদের মত ক্ষুদ্র হলে
জানতে পারতে আরও।