কিছু স্মৃতি – কিছু বাস্তবতা

জানালার ধারটা খুলে দিতেই
চোখের সামনে অবতরণ করল,
সাদা গিলাফে মোড়ানো এক শহর।
ঝাপসা এক আবরণে ঢাকা পরে আছে পথ ঘাট।
খুব বেশি একটা দূর যে দেখতে পেলাম, তাও না।
চোখের সীমানায় শুধু কুয়াশার অমলিন বৃতি।
পুবের আকাশে উঠার অপেক্ষায়, প্রভাতের রবি।
মৃদু কম্পন অনুভব করিলাম শরীরে,
কোন এক মোরগের ডাক শুনে মনে পরল।
অমীমাংসিত সেই গল্পটার ইতি কে টেনেছিল?
কে-ই বা মণ্ডিত করল আমায়, যুবক নামে?
কেড়ে নিয়ে উল্লাসিত শৈশবটা, পরিয়ে দিল একটা ভূষণ
সাথে তার একটা নাম, যৌবনে সংক্রমিত "যুবক"।
অশ্রুসিক্ত চোখে ভাসল,

বিছানায় তখনও আমরা শোয়ে,
চার ভাই কাড়াকাড়ি করছি একটা কাঁথা নিয়ে।
এদিক পানে একের মাথা, ঐদিক পানে পা
ঐ পাশেতে হাতটা পেলাম, কোথায় তাহার গাঁ?
গুঁতু খাচ্ছি, চিমটি খাচ্ছি, কে দেয় তা জানি না,
আমি ও তাই কিল গুঁতু দেয়, বড় ছোট মানি না।
একটু আগে সবাই ছিলাম, শীতে কুড়ুমুড়ু,
শীত এখন রাজ্য ছাড়া, দুষ্টুমি হল শুরু।
কেরে আমায় কিল দিল? আমিও দিলাম কষে,
হাও মাও করে কাঁদছে এখন ছোট ভাইটা বসে।
মা এবার রেগে গেছে, আমরা বিছানা ছেড়ে উধাও,
ছোট ভাইটা সেথায় বসে, করছে হাও মাও।
মা তাকে কোলে নিয়ে চুমু খেতে পরে,
জল মাখা চোখে হাসি, তার রোগ ব্যাধি গেল সেড়ে।
সবাই মিলে পুকুর পাড়ে, রুদ পোহাব বলে,
খড় বিছিয়ে বসে গেলাম খেজুর গাছের তলে।
সূর্য আসতে অনেক দেরী, শীত ঘুরছে পিছে,
চার ভাই এখন মাথা গুঁজলাম, এক চাদরের নিচে।
বড়-দা মোদের যাদু দেখায়, অবাক তাকিয়ে,
বিড়ির মত ধুয়া বের হয় বড়-দার মুখ দিয়ে।
এ আবার কোন সে যাদু কোন বা কারিগরি,
একটু পরে আমি দেখি, আমিও তা পারি।
এমন করে সূর্য এল, দিন গেল বছর ও কাটল কত,
ভাবতে ভাবতে জল ঝড়ছে, চোখে ঝড়নার মত।