তোমায় নিয়ে

তোমায় নিয়ে ছন্দ মিলায়
লিখতে চাই গান,
তোমায় নিয়ে কর্কশ কণ্ঠে
সুরের কলতান।

তোমায় নিয়ে তেপান্তরে
চলছে সুখের মেলা,
তোমায় নিয়ে মন তরঙ্গে
ভাসছে স্বপ্ন ভেলা।

তোমায় নিয়ে নদীর কূলে
কাটিয়ে দিব নিশি,
তোমায় নিয়ে বাজবে শুধু
আমার বাঁশের বাঁশি।

তোমায় নিয়ে পথ হারাব
দিব সিন্ধু পার,
তোমায় নিয়ে বাধব সেথায়
মোদের সংসার।