মুক্তির আওয়াজ

সঙ্গিনে রক্ত রঙ্গিন
চাক বাধেনি খুনে
নলটা এখনও উত্তপ্ত
বর্ষণ কম্পনে।
চোখে লালের ফাঁটল
নিদ্রা গেছে ভুলে,
অসস্থিরা ঘর বেঁধেছে
আমার মায়ের কোলে।
ভাই দিয়েছে রক্ত আমার
বোন দিয়েছে সব,
মা দিয়েছে স্বপ্ন আমায়
মুক্তির কলরব।


বুকে সাহস পাটা
হাত মোর হাতিয়ার,
অসস্থিরা পথ হাট
টুটবে লাশের পাহার।