মন-দেহ (জটিলতা)

শত বছর পূর্ণ হল
আত্মার ঘর বাঁধার,
মন আজও তিনে-ই আছে
দেহ কুড়ির পার।
দেহের ভরে মন চলে
না মনের ভরে দেহ,
এ কথাটা হলফ করে
বলতে পারে কেহ?

দেহ হলে উড়াল পক্ষী
মন যেন তার ছানা,
মনের ইচ্ছা পূরণ করতে
দেহ মেলে ডানা।
দেহের মাঝে বেঁচে থাকে
মন জনম ভর,
মন ঐ বসত ছাড়লে
দেহ হয় পর।

কবিতাটা অনেক আগের লেখা। জন্ম দিনে নিজেকে দিয়ার মত এর চেয়ে ভাল কিছু হতে পারে বলে মনে হয় না।