কাকের বাসা

আমতলীতে কাণ্ড ঘটল
বড়-ই সর্বনাশা,
পাজির দলে ভাঙ্গল সেথায়
দাড় কাকের বাসা।
ডিম ছিল না; ছাঁ ছিল না
ছিলই শুধু নীড়,
তাই নিয়েই হট্টগোল আর
পাজির দলের ভিড়।

হরেক রকম সদাই দিয়ে
গড়া কাকের বাসা,
আস্তাবল আর দূর্গ বল
যাই বল খাসা।
সাবান, সুতো, হাসের ডিম
আরও কত কি যে,
আর কি আছে তার ঘরেতে
কাক জানে কি নিজে !