খাঁচায় করে পক্ষী বন্দী
তার সাথে করে সন্ধি।
পোষে রাখব যতন করে
মনের সকল সোহাগ দিব
খাসা ভোজন দিব তরে।
আমার হয়ে গান বাধবি
গাইবি সুখের ভজন,
খাঁচার মাঝে মন ভরিয়ে
নিত্য সর্বক্ষণ।
ক্ষিদে লাগলে পেট পুড়িয়ে
দিব তরে আহার,
আমায় শুধু দেখাবি তোর
রং বেরঙ্গের বাহার।
ওড়ে যদি যাস রে তুই
দিয়ে আমায় ফাঁকি,
আচ্ছা হবে, আগে থেকেই
তোর পাখটা কেটে রাখি।
নাইবা রইল সাবলীল তোর
দেহের গঠন খানা,
খাঁচার বাইরে আর হবে না
মেলা তোর দুই ডানা।
পুঁছ ঐ পক্ষীটিরে
স্বাধীনতা বলে কারে?
কেন করে ছটফট ঐ
লৌহ খাঁচার ভিতর?
কেন থাকে উদাস হয়ে
পেয়ে সোহাগ আদর?