অদেখা স্বপ্ন

যখন নিজেকে আবিষ্কার করলাম, নিস্তেজ দেহটা পরে আছে কোন এক ধান ক্ষেতের ধারে। পাকা ধানের গন্ধে বুঝতে অসুবিধা হল পাশেই ধান ক্ষেত। আমি এখানে শোয়ে কেন, আমি এখানে কি করছি, আমি এখানে আসলাম কি ভাবে এছাড়া জাগল হাজারও প্রশ্ন। উত্তর খোজছে মনের কাছে , মনও চুপচাপ। ওহহ মনে পরল, আমি ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম , ক্লান্ত হয়ে গিয়েছি, তাই হইত বিরাম নিচ্ছি এখানটাই শুয়ে। এ যেন অন্য রকম এক অনুভুতি, খানিকটা অপরিচিত এই অনুভুতি। তারপরও মন্দ লাগছে না, সেত সেতে মাটিকে এভাবে জড়িয়ে ধরে ভালই লাগছে। মাটির শীতলতা টা চুষে নিচ্ছে শরীর। ক্লান্তি বলে যে কিছু ছিল তা আর আচ করতে পারছি না। মিশে গেছে সব ব্যাথা গুলোও। পাশের নালার জল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পায়ের তলা, অনুভূতির কোমল সুড় সুড়ি। পাখির কাকলীতে এ যেন এক স্বর্গের ছায়া, মেলা বসেছে বোধহয় পাখিদের। কিচির মিচির স্বরে মাতিয়ে দিয়েছে চারপাশ, হরেক রকমের কলরব। মনে হয় আশে পাশেই আছে একটা কোনো ব্যাঙ , ঘ্যাঙর ঘ্যাঙর কলতানে তাই বুঝিয়ে দিচ্ছে সে। পাখিদের মেলায় আমন্ত্রিত অতিথি, আমার মত সেও। আমাকে কি কেউ নিমন্ত্রণ দিয়েছিল ?এই অপার সৌন্দর্য আর বিস্ময়কর মেলার। কি জানি হতেও পারে না হলে আজই আসতাম কেন এই তেপান্তরে।

দারুন তো ঝিঁঝিঁ পোকার ডাকও শোনতে পারছি। এ দেখছি সত্যিই অন্যরকম এক ভুবন। এ গুলো আমার কল্পনা না তো? আমি তো আবার জেগে জেগে ও স্বপ্ন দেখি।কত যে দিন কাটিয়েছি এই স্বপ্নে। স্বপ্নের সামরাজ্যে ছিল আমার আদিপত্য।কিন্তু তা অনেক আগের কথা। তখন স্বপ্নের বাগানে করতাম ফুলের চাষ, স্মৃতির অলি গলিতে ঘুরে ফিরতাম সুখের যানে চরে। কল্পনার আকাশে উড়াতাম ভাবনার ঘুড়ি, মাঝে মাঝে মেঘকে ছাড়িয়ে যেত এই ঘুড়ি। তারপরেও মনে হত আরও উপরে যদি উঠত ঘুড়িটা। সুতোয় লাগিয়ে তারা পেরে নিতাম ঐ আকাশ থেকে। সবুজ পান্তরে চলত খেয়ালের এক্কা দুক্কা খেলা। জটে থাকতাম সারা দিন এই স্বপ্নের পৃথিবীতে। কিন্তু যতদূর মনে পরছে স্বপ্ন না এই পরিবেশটা। বিকেলে মনকে প্রশান্তি দিতে এসেছিলাম এখানে।বসে অতীতকে ভাবছিলাম ঐ কাঁঠাল গাছটার নিচে। হিসেব করছিলাম পাওয়া না পাওয়ার। না সবই মনে আছে আমার, এটা স্বপ্ন নই। এমনটাই ঘটছে আমার চারপাশে , প্রায় স্বপ্নরেই জগত বলা চলে। সত্যি বলতে কোন দিন প্রকৃতির এত কাছে এসে দেখিনি। এত সুন্দর ও হতে পারে তার রূপ, আর বর্ণিল তার আঁচল, তা ছিল আমার অজানা।এ আঁচলের সুতায় সুতায় গাঁথা আবেগি সৌন্দর্য আর কাছে টানার যাদু। নাহ আজ আর উঠব না, আজ না হই সুতো ছেড়া ঘুড়ির মত পরে থাকি এখানেই।কেউ নিতে আসবে না কুড়িয়ে, কারণ আমার নাটাই থেকে ছেড়া ঘুড়ি আমি। ঘরে ফেরার ইচ্ছাও নাই আজ, না হয় এখানটাতে বাধব আবার ঘর। সুখের মাচা চারপাশে আর সস্থির চালা দিয়ে। ভাল থাকার তরে, নিজেকে ভালবেসে । আজ ভুলে গিয়ে সব কিছু, হারিয়ে যায় এই অপরূপের মেলায়। কেউ যেন খোজে না পাই আমার অস্থিত। বেশ ভাল লাগছে এখন , মনটাও মিটিয়ে গেছে , ভুলে সব অতীত, পীরিত অতীত।

এত দিন যেন কোন এক দুঃস্বপ্নে ছিল আমার বাস। ভয়াল ঐ রাজ্যে কষ্ট মহলে থাকতাম আমি। তার ঢাল বেয়ে বয়ত আর্তনাদের নদী। পারে পারে গড়ে উঠা বিরহের প্রাসাদ। আর আকাশ ছোয়া ঐ প্রাসাদে বাস করত সব হিংস্র যন্ত্রণা গুলো। আপোসহীন তাদের প্রহার, কেঁদে কেঁদে ভিক্ষা চাইতাম মৃত্যু। সেখানে আলোতেও কাটত অন্ধকারাছন্ন আমার প্রতিটি পলক , কিভাবে কাটিয়েছি তা আমি জানি। প্রতি মুহূর্তে মরেছি আর মৃত্যুর জন্য ছটফট করেছি। ব্যাথার কাঁটাটা বিদে আছে বুকের মাঝে, বিষাল এই কাঁটা। অসহ তার যন্ত্রণা। যখন শুরু হত গলা ছেড়ে চিৎকার দিতে ইচ্ছে হত আর বোধ হত এতে বুঝি ব্যাথা গুলো উড়ে যাবে আকাশে । চিৎকার ও দিতাম কিন্তু গলা টিপে। কারও কানে যেন না যায় এর স্বর। আকাশে গেলেই বা কি হত, আকাশটা ও তো ঢাকা ছিল বিষাদের মেঘে। মাঝে মাঝেই ঝরত কান্নার বর্ষা।, আকাশে মেঘ করে আমার চোখ থেকে । আর সবার চেয়ে যে আমার ব্যাথার মাত্রাটা ও ছিল বেশি । হেসে উড়িয়ে দিতে শিখিনি কষ্ট গুলকে। ভাগ করতে ইচ্ছে হত না অন্য কারও সাথে। খুব কষ্ট পেতাম তাই বয়ে বেড়ানোর ইচ্ছে ছিল না এই দুখের ঝুলাটা। ঝুলাতে রাখা সব দুঃখ গুলো সব আমারই ছিল, আমার সখের স্মৃতি। যতনেই রেখে ছিল তাকে ধরে মনের মাঝে। তারপরও আমার হয়ে সে আমাকেই কাঁদাত। কিছু না পাওয়া স্বপ্ন আর কিছু সুখের স্মৃতির জন্য। স্মৃতিগুলো যা হারিয়ে গেছে অচিনপুরীতে। কবে , কিভাবে তাও অজানা । শুধু জানি বহু কাল থেকে তার ছায়া পরে না আমার মনের চৌকাঠে। আর স্বপ্ন গুলো নির্বাসিত দু চোখ থেকে। তার অপরাধ ছিল, সুখের ছবি আঁকা। সে গোপনে করত এই কাজ, যা আমার রাজ্যে নিষিদ এবং শিরছেদের অপরাধের সামিল। কিন্তু আমি তাকে প্রাণে মারিনি, মারিনি এই জন্য যে, একটা সময় সে আমার খুব আপন ছিল। শুধু আপন বললে ভুল হবে, সেই ছিল বাঁচার আরেক উদ্দেশ্য। তাই তাকে আমি নির্বাসনে পাঠিয়েছি, সাত সাগর তের নদীর পারে। বন্ধ করে দিয়েছি তার ফিরে আসার সবকটা পথ। আর তার সাহসও হবে না ফিরে আসতে আমার চোখে।

অনেক বেশি কষ্ট দিয়েই তাকি তাড়িয়েছি আমার চোখ থেকে। জীবন বাজি রেখেও ছাড়তে চাইনি আমার নয়ন কূল। প্রায় ভেসে যেত লোনা জলের বানে। তারপরও তার বিন্দুমাত্র আক্ষেপ ছিল না। মুখে হাসি লাগেয়ে আমাকে বুঝাত, সুখেই আছে সে। প্রতি খনেয় আমার চোখে ধরা পরত তার কষ্ট আর অভিনয়টা। আমিও সয়তে পারতাম না আমার জন্য তার এই কষ্ট। তাই পাষানের মত, অনকবার অনেকভাবে চেয়েছি তাকে তাড়াতে আমার চোখ থেকে। শত কেঁদেও সে পরে থাকত ভাবনার চরণে। যখন আমি বুঝতে পারলাম, কোন ভাবেই সে আমাকে ছেড়ে যাবে না। তখর বাধ্য হয়ে তাকে বললাম, সে যেন আমার চোখে সুখের ছবি না আঁকে। কথাটা শোনতেই সে কান্নায় ভেঙ্গে পরল।

একি ! একটা পাখি মনে হই বসে পরেছে আমার উপর, আমাকে কি পাথর ভাবল নাকি? আজব ব্যপার দেখছি, পাখিটা দিব্যি বসে আছে আমার পিঠে। তার কি একটু ভয় নেই, মানব জাতীকে চিনতে পারল না নাকি? একটু আগেই তো আমায় দেখলে হন্যে হয়ে ছুটত। হতে পারে শুয়ে আছি তাই চিনতে ভুল হচ্ছে। এখন উঠতে গেলেই ছু হয়ে যাবে। থাক বসে, দেখি কি কি করে। ভুলেই গেছি আমি তো তাদের আমন্ত্রিত অতিথি, তাই হইত আসছে আমার হাল চাল পুছতে। সুখপাখি আমি ভাল আছি, তুমি কেমন আছ? নাহ মুখে বলি নাই, আওয়াজ শোনলে আবার উড়ে যেতে পারে। পাখিটা খাবার টেবিল মনে করে বিকালের নাস্তা করছে মনে হচ্ছে। উফফ, ঠোকর দিল মনে হয়। যা এবার তাড়াতে হবে বেটাকে, নইত খাবার শেষে আবার আরও কিছু না করে বসে।

আমি আমার হাত তুলতে পারছি না কেন? না পা গুলো ও নড়াতে পারছি না। কি হল আমার? আমি তো কারও দেয়া খাবার খাইনি এমনকি কোন কিছুই মুখে দেয়নি যে বেহুঁশ হয়ে যাব। আমি কি তাহলে মরে গেছি? নাহ মারা গেলে এসব কথা ভাবছি কি করে, তাঁদের ছোঁয়া অনুভব করছি কি করে? তাদের ডাকা ডাকিও শোনতে পাচ্ছি। দেখিত বুকের খাঁচার যন্ত্রটা চলছে কিনা। কই এখান থেকে কোন অনুভুতি আসছে বলে মনে হয় না, শ্বাস প্রশ্বাস চলছে বলেও টের পাওয়া যাচ্ছে না। তা হলেন এই ভাবনার আগমন কোথায় থেকে? এসব চিন্তা করার সময় নাই, খুশির খবর আমি মরে গেছি। হু রে রে রে আমি মরে গেছি। এখন ভাবতেও ভাল লাগছে আমি মরে গেছি। স্বাধীন আমার মন পাখি। আর তুকে খাঁচায় থাকতে হল না। পেয়ে গেলি বহু আকাঙ্খিত মৃতু। যার জন্য বসে ছিল এতদিন ধরে, বরণ করে নিল সে আজ তোরে।

সার্টিফিকেট পুষে পুষে এখন আর চাকরি খুঁজতে হবে না। পিছু ছুটতে হবে না এই গতিশীল পৃথিবীর। শোনতে হবে না বাবার নানান কথা। টাকা পয়সার চিন্তাও না করলে চলবে। চিন্তার তালিকায় থাকল না ছোট বোনের বিয়ের কথার। ভাবনার আমার দরকার নেই , বাড়িটা যে ব্যাংকের লোনে ডুবু। ছোট ভাইদের পড়া লেখার ব্যাপারটাও আমার জন্য রইল না। হাল টানতে হল না বিধবা ভাবি আর তার সন্তানদের। নদীকে মনে পরবে না, মনে পরবে তাকে হারানোর ব্যাথার কথা। সব জ্বালা নিবে যাবে দেখতে দেখতেই। নিজেকে ও মনে হবে না পৃথিবীর জন্য বুঝা। রইলাম না আর জীবন যুদ্ধের সেনা। পরাজিত মাথা নিয়ে ফিরতে হল না আবার মানুষের মাঝে। মনে হবে না হেরে গেছি জীবন যুদ্ধে। আচ্ছা, আমি কি জয় হতে পেরেছি? জয় হতে পারলে এসব ভাবতাম কেন? হারার চিন্তা কেনই বা মাথায় আসত। যদি জয়ী হতে পারতাম অন্য সব বিজয়ীদের মত। থাকতাম যদি বিজয়ীদের একজন তাহলে জয়ী হওয়ার কথা ভাবতাম কেন। আসত কেন হারার ভাবনা। আমি তো আর নিজে মৃত্যুকে বরণ করে নেই নি। তাহলে আমি হারব কেন?

থাক এসব চিন্তা, এখন সত্যিই আমি মুক্ত। মুক্ত বলেই তো আজ আগমন ঘটল প্রকৃতির কোলে, হয়ে তার অতিথি। সেও কমতি রাখছে না আপ্যায়নের। আমার মন ভুলানোর তরে করে যাচ্ছে তার সর্বশেষ টুকু। এ পালা মনে হয় শেষের দিকে। একটু পরেই ডাক পরবে রাতের জোনাকি, তারা আর চাঁদের। সাথে আসবে কনকনে হাওয়া , সব যেন আমারই জন্য।প্রকৃতির রাজ্যে আমি আমন্ত্রিত অতিথি, উপভোগ করতে তার ..............................






প্রতিদিন তার অপেক্ষায় বসে ঐ থাকতাম কাঁঠাল বাগানে। সাথে নিয়ে বকুলের মালা আর সদ্য ফুটা গোলাপ। ফুল কুড়িয়ে এনে এনে ছোট বোনকে দিয়ে গাঁথিতাম................. হাত ধরে তার ছুটে বেরাতাম নীল আম্বারের নীচ। সরিষা ক্ষেতের মাঝে আর নদীর পার ঘেষে।আধার কালো আকাশ করে যখন বারি হয়ে ঝরত মেঘ, দু জন মিলে ঠাঁই নিতাম তখন পাশের কচু পাতার ......... ।আবার শেষ হতেই বর্ষণ, সূর্যের কিরনে রামধুনু আকিয়ে যেত সুনীল আকাশের মেঘের বুকে। কচু পাতাই জলটুকুতে উদিত হত আরেক রবি। মুক্তার দানার মত উজ্জল প্রভা ছড়িয়ে সেও হয়ে যেত স্মৃতির একটা অংশ। খালি পায়ে ভেজা ঘাসে পা ছোয়াতেই শিহরিত হত মন প্রাণ। চোখ বেধে আমার ছুটতাম তার নুপুরের রিনি ঝিনির পিছু পিছু। তার হাসির শব্দটা কেরে নিত আমার থেকে আমিকে। যখন সে খড়ের ....... পিছনে লোকাত, নুপুরের আওয়াজটা থামতেই হাহাকার শুরু হত অন্তরে। কাতরাতে থাকত তৃষিত শুকনো মাটির মত, শোনার জন্য তার নুপুরের কলতান। তার হাসি আর বাতাসে তার ঘ্রাণ শুকে ঠিকই ধরতে পারতাম তার অস্তিত্ব। খোঁজে পেলে তাকে চোখ থেকে খুলে দিত বাধন।তার কাকনের ছন ছনে আমি হারিয়ে যেতাম আমাতে। বাঁধনটা ছাড়িয়ে যখন সে তাকাত চোখে চোখ রেখে, ডুবে যেতে ইচ্ছে করত তার নয়ন সাগরের নীলিমায়।


চলবে....................