তখন আমার বয়স তিন কি সাড়ে তিন বছর। সাধারণত শৈশবের স্মৃতি গুলা মনে থাকে ৪-৫ বৎসর পার হলে, কিন্তু তখনকার কথা এখনও আমার মনে আছে। আমি আমার থেকে ছোট বাচ্চাদের ভয় দেখাতে খুব মজা পেতাম। একদনি আমর ছোট খালা আমাদের বাড়িতে আসছে, সাথে আসছে তার পিচ্চি ছেলাটা। সে বসে বসে আমার জন্যে আনা চিপসের প্যাকেটটা থেকে চিপস খেতেছে। দেখে তো মাথা গমর, আমি তার কাছে গিয়ে প্যাকেটটা নিতে চাইলাম, সে দিতে নারাজ। আমি দুহাত দিয়ে আমার চোখের পাতা গুলো টেনে তার পিছন থেকে বললাম হুহুহুহু আমি ভূত বামড় দেব। সে পিছন দিকে তাকিয়ে বে............ করে চিৎকার দিয়ে পুরা হারিয়ে গেছে। আমি তার হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে হাটা ধরলাম।
এর কিছু দিন পরের কথা, আমি বাহিরে আমাদের রান্নাঘরের দিকে ঘুরতে বেরিয়েছি। হাটতে হাটতে হঠাৎ চেয়ে দেখি ঐদিকে পাইপের নিচে একটা মাছ পরে আছে। দেখে আমি তাকে ধরতে গেলাম, আমায় দেখে সে মারল দৌড় । ব্যাপারটা যেন আমাকে অপমান করল। বেটা তুই একটা মাছ আমি একটা মানুষ। আমিও তার পিছনে ছুটলাম। দৌড়তে দৌড়তে দু-তিন পরেও গেছি, তারপরও থামি না। বেটা এদিকে দৌড়ে ঐদিকে দৌড়ে অনেক ছুটা ছুটি করছে। কিন্তু বাঁচতে পারল না আমার হাত থেকে। এক কোনায় গিয়ে আর ছুটার জায়গা পেল না। আমি তার লেজে ধরলাম, ধরতে পেরে তো আনন্দে আত্মহারা। মাছ ধরেছি, তাও আবার খালি হাতে। লেজটা ধরে টেনে তুলতেই মামা শুরু করল নাচা নাচি। আমি হাল ছাড়ি নাই, ভাবলাম মাছটা নিয়ে যায় মা এর কাছে। খুশিতে নাচতে নাচতে আসলাম মা এর কাছে। মা রান্না করছে, মা এর পাশে গিয়ে বললাম “আম্মা মাছ” মা আমার দিকে তাকিয়েই চিৎকার দিয়ে এক লাফে উঠে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মাছ ধরেছি দেখে কি মা এভাবে খুশি হল নাকি। মা বলতেছে তানিন এটা ফেলে দাও বাবা এটা সাপ্পা কাড়ম দিবে। বেশ কয়েক বার বলার পর ভাবতে লাগলাম, ধরে আনলাম মাছ আর মা বলতেছে সাপ্পা। মা আমার কাছে আসতেছে মাছটা ফেলে দিতে, আমি উল্টো দৌড় মারলাম। আমাকে ধরে আমার ছোট কাকা আমার হাত থেকে মাছটা ফেলে দিল। মাছটা মাটিতে পরতেই দিল ভুভু দৌড়। আর আমি কি কান্না। এত কষ্ট করে ধরা মাছটা ছেড়ে দিল। তারপর তাদের বলা বলি করতে শুনলাম “দেখছ ছেলেটার কি সাহস, জান্ত্য সাপের বাচ্চা ধরে নিয়ে আসছে”।
আমাদের বাড়ির পাশে একটা কামরাঙ্গা গাছ ছিল। ঐ গাছে ছিল বড় পিঁপড়াদের আস্তানা। একদিন আমি আর আমার ছোট ভাই ঐ গাছে নিচে গিয়ে বসে বসে কাঠি দিয়ে পিঁপড়াদের গুতু গুতি করতেছি। আমার পরনে কাপড় ছিল আর সে ছিল নেংটা। একটু পরে অনেক পিঁপড়া এসে পরাই আমার ব্যস্ততা বেরে গেল। কাঠি দিয়ে ছুড়া ছুড়ি করতেছি। হঠাৎ শুনি আমরা ছোট ভাই বে.......... চিৎকার দিয়ে হারিয়ে গেছে। সে চিৎকার দিল কেন। অনেক খুজে দেখি একটা পিঁপড়া তার নুনুর মধ্যে কামড় দিয়ে বসে আছে। আমিও কোন দিন পিঁপড়ার কামড় খাইনি। তাই তার মাথায় একটা ঠুয়া দিলাম এই ভেবে, এত ছোট একটা প্রাণী তার উপরে উঠছে এর এজন্য এভাবে কাঁদতে হয়। সে কাঁদতে কাঁদতে মা এর কাছে চলে গেছে। একটু পরে একটা পিঁপড়া দিল আমার পায়ে কামড় আমিও বে....... করতে ভুলিনি।
আমি আমার ছোট ভাইকে খুব পেটাতাম। তারপরও সারাদিন সে আমার পিছনে পিছনে ঘুরত। একদিন বাবার পছন্দের কলমটা নিয়ে বসলাম গভেষণায়। জিনিসটা কিভাবে কাজ করে জানার আছে। কলমটা ভেঙ্গে আমি ব্যস্ত গভেষণায়, কালিতে হাত মুখ কাল হযে গেছে। পাশ থেকে আমার ছোট ভাই বলল, ভাইয়া এটা কি। মোর জ্বালা, এটা কি জানার জন্যই তো খুলাম কলমটারে। আবার সে জিঙ্গাস করল, ভাইয়া এটা কি। গভেষণার মধ্যে বিরক্ত করা এটা কোন লোকই মেনে নিবে না। আমি কি করে নেয়। দিলাম তাকে একটা ঠুয়া। কাঁদতে কাঁদতে চলে গেল মা এর কাছে ।কালি দিয়ে যখন সারা শরীর কাল হয়ে গেছে। তখন মা এসে বলল তানিন তুমি এটা কি করছ? আমি বললাম “আমি কচ্চি নাতো”।