তাল হারিয়ে তাল গাছে আজ
সুর হারিয়ে পাগল,
পরে তোমার নোংরা প্রেমে
হইলাম আমি ছাগল।
দড়ি খানা কই হারাইলাম
খোঁজে তো পাচ্ছি না,
ভয় করোনা তোমায় ছেড়ে
আমিও যাচ্ছি না।
দড়ির মাঝে বাধা ছিল
আমার গলার তাবিজ,
না পাইলে তো হইয়া যামু
আমি আবার মফিজ।
পিরিত করছ ভাল কথা
আছার দিলা কেন?
দাগা খাইয়া মাথা আমার
হইছে সিলিং ফেন।
সারা বেলা ঘুরে খালি
বাতাস দেয় না সালা,
বিদুৎ বিল ঠিকই আসে
এই যে মহা জ্বালা।