বনের ধারে বিচার হবে
শিয়াল পন্ঠিত রাজা,
ধরা পরেছে ডিম চোরা
দিবে তাকে সাজা।
চোর তো নই সে যেন
মস্ত বড় ডাকাত,
চোরি করেছে আমার ঘরে
করে আমায় আঘাত।
ডিম নিল, পেয়াজ নিল
নিল কত কি,
রান্না ঘরে যা ছিল
নিয়ে গেল সবই।
একলা নই তারা ছিল
পুরা একটা টিম,
হাতিয়ে নিল রসই থেকে
সব কটা ডিম।
নালিশ দিলাম রাজ দরবারে
বিচার করবে রাজা,
চোর বেটা আজ বুঝবি তুই
চোরি করার মজা।
ঢোল পিটিয়ে বুঝিয়ে দিল
আসছে জাহাপনা,
শিরচ্ছেদ ১০০%
কই যাইবা মনা?
এসেই রাজা বলে দিল
বিচার করব কার?
ডিম চোরা তো তুমি মিয়া
নালিশ করছ, আবার।
চোরির দায়ে কাল সকালে
হবে তোমার ফাঁসি,
ভাগ্য তোমার অনেক ভাল
ঐটা গাঁধার রসি।
মরবা তুমি গাঁধার মত
বুঝবা চোরির মজা,
কাল সকালে লম্বা হইবা
এটাই তোমার সাজা।
বললাম আমি পন্ঠিত মশাই
এ কোন সাজা দেন?
কিনে আনলাম ডিম গুলা
চোরি করব কেন?