দোপ-হেরা

এই গল্প এক যুগলের, যারা গতরাতে বাসা বাধল আমার চিন্তাধারায়। আর সব প্রেম কাহিনীর মত তারাও প্রেমে পরল কিন্তু দুজনেরই অজান্তে। গল্পের শুরুতে তারা ছিল ভাল বন্ধু, তাদের পরিচয় হয় এক রেলওয়ে ষ্টেশনে। ভাগ্যের রঙিন খেলায় পরে তাদের একে অপরকে জানা। মুহিত তখন কম্পিউটার স্ট্যাডি শেষ করে একটা সফটওয়ার কোম্পানিতে চাকরি করে। আর প্রভা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তারা দুজনই ঢাকাতে থাকে। মুহিতের নানাবাড়ি স্বর্ণলতা গ্রামে। রাজবাড়ি জেলার ছোট একটা গ্রাম। ঢাকা, রাজবাড়ির চলাচলের পথেই স্বর্ণলতা গ্রামটি। নাম মাত্রই দাড়িয়ে আছে গ্রামের এই স্টেশনটা। দু-একটা আঞ্চলিক ট্রেন ছাড়া আর কোন ট্রেন থামে না এখানটায়। প্রভার গ্রামের বাড়ি, রাজবাড়িতে, তার বাবা একজন স্কুল শিক্ষক। মুহিতের মত প্রভা ও একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের লেখাপড়া মানে পরিবারের স্বপ্ন। যদিও মুহিতের লেখাপড়া শেষ, এখন সে চাকরিও করছে। মুহিতের দিকেই তাকিয়ে থাকে তার বিধবা মা আর ছোট ভাইটা। মুহিতের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের টানে সেই যে গেল, আর ফেরেনি। বাবার মৃত্যুর পর তার মা এলাকার চেয়ারম্যানের বাড়িতে কাজের বুয়ার কাজ করত। অনেক কষ্ট করে মানুষ করেছে ছেলে দুটোকে। সত্যিই তার মা ছিল “মহাশয়” মাটির এই দেহটাতে মানিয়ে নিয়েছে সব ব্যাথা, কষ্ট। ছেলে দুটোর দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে তার জীবন। স্বামীর ভিটাতে ছোট একটা মাটির কোঠা, ছনের চালার নিচে আগলিয়ে রেখেছে বেটা দুটোকে। মুহিতের আগে তার বড় দুজন ভাই ছিল, অজ্ঞাত রোগে মারা গেছে তারা। মুহিত আর প্রভা তারা দুজনই ছিল পরিবারের প্রতি আবেগাপ্লুত। কারণ প্রভাও দেখেছে তার বাবার কষ্ট, জন্মের পর মাকে হারানোর পর তার বাবাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বুঝতে দেয়নি মা এর অভাব। সে তার বাবার একমাত্র মেয়ে, শেষ ও শখের আলো বাবার নয়নের।


খুবই সম্মান জনক ভাবে কাটছে মুহিতের চাকুরী জীবন। এমনিতে সারাদিন একটা যাদুর বক্সকে নিয়ে বসে থাকতে তার ভাল লাগত না। তাই সুযোগ পেলেই ছুটত ঘুরে বেড়ানোর তরে। স্বর্ণলতা নামের মতই তার নানাবাড়ি, চোখ ধাঁধানো সব রূপ। প্রায় তিন বছর পর আসল সে তার নানাবাড়িতে। দুটো দিন ঘুম ছিল না তার চোখে, তার সাথে জাগিয়ে রেখেছিল পুরো গ্রামটিকে। খুব আমোদ প্রিয় সে, তার ভাল লাগাটা দেখলে সবারই তৃপ্তি মেটে। সুন্দরকে সে সুন্দর ভাবেই ভক্ষণ করতে জানে। তিন দিনের ছুটি শেষে আবার ফিরছে জঞ্জালের শহর ঢাকাতে। তার কাছে মোটেই ভাল লাগে না এই যান্ত্রিক শহর। তারপরও কি আর করার, ভাল লাগাকে মাটি পুতেই থাকতে হয় মা আর ছোট ভাইয়ের কথা স্মরণ করে। ট্রেন আসতে আরও দুই ঘন্টা দেরী। বসে আর সবার মত অপেক্ষায় মুহিতও। রাজবাড়িতে এক চাচাতো বোনের বিয়েতে এসেছিল প্রভা, সেও আজ ফিরছে ঢাকায়। অপেক্ষার ঘড়ি কাটতে চাই না, তারপরও অনক কষ্টে কাটিয়েছে মুহিত। ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, ঐতো আসল ট্রেনটা। একটু কাছে আসতেই মন খারাপ হয়ে গেল মুহিতের। না এটা আঞ্চলিক ট্রেন না। প্রথম শ্রেণীর ট্রেন, থামবে না স্বর্ণলতায়। মুহিতের চিন্তা ছিল, কোন এক আঞ্চলিক ট্রেনে চড়ে জেলা শহরে গিয়ে বাসে দিবে ঢাকার পথ পারি।

খুব প্রবল জক জকিয়ে স্বর্ণলতা ছাড়িয়ে যাচ্ছে ট্রেনটা। কিছু দূর যেতেই লাইনচ্যূত হল ট্রেনটা। সবাইকে পিছে রেখে হাতের ব্যাগটা ছুড়ে ফেলে ছুটল মুহিত। সর্বনাশ ট্রেন দুর্ঘটনা, কে জানে কি হালে আছে ভিতরের যাত্রীরা। না শুধু ছিটকে গেছে ট্রেনটা, যাত্রীরা তেমন একটা হতাহত হয়নি। গ্রামের সবার চেষ্টায় ঘন্টা দুয়েকের উদ্ধার করা সম্ভব হল সবাইকে। একটু আহতদের সেবা দেয়া হচ্ছে গ্রামের চিকিৎসকদের দিয়ে। উদ্ধার কাজে মুহিতের ভুমিকা ছিল অন্যতম। অনেকটা ঝুঁকিতে বাঁচিয়েছে কয়েকটা প্রাণ, যারা ছিল একটু আশঙ্কা জনক স্থানে। এই ট্রেনেরই যাত্রি প্রভা। মাথায় মোটা মোটি ব্যাথা পেয়েছে সে। তারপরও বেঁচে আছে এই ভেবেই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুর্ঘটনায় রেল চলাচল বন্ধ, যা সারতে প্রায় একদিন লাগবে। একটু স্বাভাবিক হয়ে মনে পরল কাল প্রভার পরীক্ষা, যে করেই হোক ঢাকা ফিরতে হবে তাকে। সবার মত সেও সহায় নিল গ্রামের পথের রাজা ভটভটির, এই ভটভটিতে চড়ল মুহিত। যদিও তখনও তাদের পরিচয় হয়নি। প্রায় দেড়ঘণ্টা ভটভটি আরোহণের পর তারা পৌঁছাল শিবপুরে, সেখান থেকে ছেড়ে যায় ঢাকার বাস। তাড়াহুড়ো করে টিকেট কেটে বাসে চড়ল সবাই।

ঐ যে বললাম ভাগ্যের খেলা, ঐ খেলারই অংশ হিসেবে পাশাপাশি বসল তারা দুজন। বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে , প্রায় আট ঘন্টা লাগবে ঢাকা পৌছাতে, রাত হয়ে যাবে। জানালার পাশের সিট প্রভার, বাসের জানালা দিয়ে দেখছে পথের ধারের অপরূপ সৌন্দর্য। মুহিতও চেষ্টা করছে কিছু দেখা যায় কিনা। মুহিত হঠাৎ লক্ষ্য করল, প্রভার কপাল বেয়ে আসছে লাল রক্ত। সে বলল আপনার কপালে তো দেখছি ভাল ব্যাথায় পেয়েছেন। তার পকেটের রুমালটা দিয়ে মুছে দিতে চাইল রক্ত টুকু। প্রভা ভাবল, এক্সট্রা ক্রেডিট নিতে চাচ্ছে বুঝি মুহিত। সে বলল থাক লাগবে না আমার কাছে রুমাল আছে। হাসি মুখেই ঠিক আছে বলল মুহিত। এই বাসেই চড়েছে ঐ ট্রেনের অনেকেই, তাই চলতে থাকল দুর্ঘটনার নানান বর্ণনা আর ভূমিকার কথা। কয়েক জন মুহিতের কৃতিত্বের জন্য তাকে বাহ বাহ দিল। জানালা দিয়ে আসছে টাটকা বাতাস, সাথের মন ভোলানোর তরে পাকা ধানের ঘ্রাণ। দেখতে দেখতেই দুপুরের খাবারের সময় হয়ে গেল। বরা বরের মত বাসটা থামাল বালিয়াকান্দি থানায়। যাত্রীরা সব নেমে পরল দুপুরের আহার সারতে। ছোট একটা হোটেল, গ্রামের বুকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়। বাস থেকে নামার ধারাবাহিকতায় মুহিতের সাথেই বসল প্রভা। এবার মুহিত বলল, আপনার নামটা কিন্তু জানা হয়নি। মিষ্টি গলায়ই উত্তর দিল প্রভা, জি আমার নাম প্রভা। আপনার নাম কি ভাই? মুহিত আনাম, বলল মুহিত। তারপরে চটে গেল গল্পে, গল্প করাতে মুহিতের জুড়ি নেই। শ্রোতা হোক এক বছরের শিশু আর ষাট বছরের বৃদ্ধ। তার গল্প ভাল লাগবেই। কথায় কথায় বাসে চড়ার আগেই বন্ধুত্ব হল তাদের।

মুহিত ছেলেটা একটু অন্যরকমই ছিল, আর সবার থেকে আলাদা, প্রভাও ঠিক তেমনই। তাই তাদের বন্ধুত্ব না হয়ে যায় কোথায়? রাত করে হোক ঢাকা ফিরল তারা। যাবার সময় প্রভার মুঠোফোনের নম্বর নিতে ভুলিনি মুহিত। তার খুব ভাল লাগল প্রভার সাথে পরিচিত হয়ে। অনেকদিন পর নিজের ডংয়ের একটা মানুষ পেল সে। প্রভার ও খারাপ লাগেনি মুহিতকে, তার কথার ভক্ত হয়ে গেল প্রভা। ঠিক কেমন করে যেন কথা বলে মুহিত। তার কথায় জড়িয়ে সুখ, দুঃখ, ভালবাসা আরও হাজার অনুভূতি। এই কষ্টের সফরের পরে দুজনেরই হল একটা লম্বা ঘুম। পর দিন অফিসে গিয়ে প্রভার কথা মনে পরল মুহিতের। তাই অফিসের ল্যান্ডফোন থেকে ফোন দিল প্রভাকে। প্রভাও বুঝি বসে ছিল মুহিতের ফোনের আশায়। ফোন ধরেই বলে দিল কে মুহিত নাকি? তাদের সম্পর্ক বন্ধুত্বে গড়ানোর পর মুহিত তাকে বলল নাম ধরে ডাকার জন্য। ফোনে হল অনেক কথা, এভাবেই চলতে থাকল মুহিত, প্রভার বন্ধুত্ব। ছুটির দিনে দুজন ঘুরতে বের হত নানান দর্শনীয় স্থানে। বসে বসে দিনভর শুধু কথাই বলে যেত মুহিত, তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকত প্রভা। মুহিতের মুখে এভাবে কথা বলা শোনতে প্রভার খুব ভাল লাগে। তাই সে থামতেও বলত না। দুজন দুজনার এতই কাছে এসে গিয়েছে তারা যে, একে অন্য জনের ভাল মন্দের খবরও রাখতে থাকল।

তাদের এই ভাল সম্পর্ক দুজনের মনেই গড়ে তুলল একে অন্যের প্রতি দুর্বলতা। মুহিত বুঝতে পারল এরই নাম প্রেম। কিন্তু মুহিত মুখ ফুটে প্রভাকে বলেনি। সে যদি আবার অন্য ভাবে দেখে। এত দিনের গড়া একটা ভাল সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই সে বন্ধু হিসেবে প্রভাকে পেয়েই সুখী রইল। আজ তাদের বন্ধুত্বে তিন বছর হল। নিজের অজান্তেই খুব কাছে এসে পরেছে দুজনই। কিন্তু ভালবাসার কথাটা কারও মুখ থেকে বের হল না। প্রভার লেখা পড়া শেষ, তাই তার বাবার ইচ্ছা সে এখন বিয়ের পিঁ‍ড়িতে বসুক। ভাল বাবার মতই তিনি প্রভাকে জিজ্ঞেস করল তোর কোন পছন্দ আছে মা। প্রভা মুহিতের মনের খবর জানে না। আর চিন্তা করল, এখন তাকে বিয়ের কথা বললে মন খারাপ করতে পারে মুহিত। যে তাকে বিয়ে করার জন্যই বুঝি ছিল প্রভার গড়া সম্পর্ক। তাই প্রভা তার বাবাকে বলল, না বাবা তুমি যা ভাল মনে কর, করতে পার। তুমি তো আর আমার মন্দ চাইবে না। দু সপ্তাহের মধ্যেই শুধু পাত্রই না বিয়ের কথা বার্তাও পাকা। বিয়ের কার্ড ও ছাপানো শেষ, এখন মাত্র কয়েকটা দিন। প্রভা তার নিজের বিয়ের কার্ড নিয়ে গেল মুহিতের বাসায়। দরজাটায় নাড়া দিয়ে প্রভার মনে হল সে বড় একটা ভুল করে ফেলেছে। অন্তত একবার হলেও মুহিতকে বলার দরকার ছিল, সে মুহিতকে জীবন সঙ্গী করতে চাই। তাতে মুহিত যাই ভাবুক, প্রভার ভাল বাসার পূর্ণতা তো হত। আজ অফিস নেই তাই এখনও ঘুমাচ্ছে মুহিত। দরজায় বেশ কয়েক বার নাড়া পড়ায় ঘুম ভাঙ্গল মুহিতের, দরজা খুলে প্রভাকে দেখতে পেয়ে বুঝতে পারল আজ তার দিনটা ভালই কাটবে। স্বর্গের রাণী পায়ে হেটে তার দোয়ারে। ভিতরে আসার আমন্ত্রণ করল মুহিত, হাসি মুখে ভিতরে ঢুকল প্রভা। হাসির ভাবটা অন্য রকম, ধরতে পারল মুহিত। তাই জিঙ্গেস করল কি খবর হে মহারাণী, আজ আপনার মুখে কিসের হাসি এটা? প্রভা বলল ভাল কিছুর। কার্ডটা বারিয়ে দিল মুহিতের দিকে। মুহিত ভাবল তার কোন বান্ধবীর বিয়ে নাকি। তারপরও দুষ্টুমি করে বলল কি বিয়ে করছ নাকি? প্রভা বলল ঠিক তাই। মুহিত মনে করল প্রভাও বুঝি তার সাথে দুষ্টুমি করছে। কার্ডটা খুলার পর মুখটা মেঘে ঢাকা আকাশের মত কাল হয়ে গেল। কিন্তু তা বুঝতে দেয়নি প্রভাকে। মুখে কৃত্রিম হাসি লাগিয়ে বুঝাইল সে খুব খুশি হয়েছে তার প্রিয় বন্ধুটার বিয়ে হচ্ছে জেনে।

পুরো রাত ঘুমাতে পারেনি মুহিত। অনেক কষ্টে কাটিয়েছে তার রাত। সকালে অফিসে গিয়ে তুচ্ছ একটা ব্যপার নিয়ে সে চাকরিটা ছেড়ে দিল। কি বুঝে তা সেই ভাল জানে। কর্মহীন দুটো দিন অনেক কষ্টেই কাটল তার, এর উপর আবার প্রভাকে হারানোর ব্যাথা। এখন মানসিক ভাবে অসুস্থ মুহিত। সেও বুঝতে পারল, এভাবে ঢাকা থাকা ঠিক হবে না তার। তাই কাউকে কিছু না বলেই চলে গেল তার গ্রামের বাড়িতে। বাবার জমিতে চাষ বাস করেই কাটিয়ে দিবে তার জীবন। তার গ্রামের বাড়িটা কোথায় তা আমারও জানা নেই। তিন চারদিন ধরে কোন খুজ খবর নেই মুহিতের, বন্ধ পাওয়া যাচ্ছে তার মুঠোফোন। তাই নিজেই মুহিতের ঢাকার বাসায় আসল প্রভা। তার ঘরে তালা দেখে পাশের ফ্লেটের লোকটাকে জিজ্ঞেস করল মুহিতের খবর। সে জানাল মুহিত কোথায় তা সেও জানে না। হঠাৎ চাকরি ছেড়ে ঢাকা ত্যাগ করেছে মুহিত। কোথায় গেছে তাও বলে যায়নি সে। মুহিতের এরূপ আচরণে প্রভা বুঝতে পারল, মুহিত তাকে ভালবাসত। কিন্তু গাধা টা তাকে বলেনি কেন? সেও মনে মনে ভালবাসত মুহিতকে। ভালবাসার জ্বিন ভাল করেই পেয়ে বসে এই দুই বন্ধুকে। প্রভাও বিয়ে করতে রাজি নয় এখন। নানান অজুহাত দেখাল তার বাবাকে। তার বাবা ও মেনে নিল মেয়ের কথা। এভাবেই কেটে গেল দুটু বছর। প্রভার বাবার শরীর খুব খারাপ। মরার আগে মেয়েকে সুখী দেখতে চাই তিনি। তাই অনেক করে প্রভাকে বলল বিয়ের কথা। প্রভা তার কাছ থেকে একদিনের সময় নিল। রাতভর প্রভা বিছানায় পরে কাঁদল, মনে করে মুহিতের কথা। হঠাৎ তার মনে পরল মুহিতের একটা কথা , “আমার এই কাঁধ এমন একজনকে দিতে চাই, যার হব আমি খুঁটি। আর সহায় দিব তার স্বপ্ন গুলিকে।“

নির্ণয় নিয়ে ফেলল সেও বিয়ে করবে, খুটি দিবে এমন একজনকে যার সহায়ের প্রয়োজন। ঘুমিয়ে পরল সে, অনেক দিন পর চোখে আসল ঘুম। সকালে বাবাকে জানাল আমি বিয়ে করতে রাজি বাবা, কিন্তু পাত্র আমি নিজে দেখতে চাই। তার বাবা খুশিতে আধ মরা। বলল ঠিক আছে মা, তোর যা ইচ্ছা কর। দিন দশেক পার হবার পর, প্রভার দেখা হল এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাথে। তার শেষ বয়সে বসে উল্টো দিন গুনছে। চলতে ফিরতে অনেক কষ্ট হয় লোকটার। তার তিন ছেলে ও একটি মেয়ে, ছেলেরা ঢাকায় থাকে আর মেয়েটার বিয়ে হয়ে গেছে। না চাওয়া স্বত্বেও একাই থাকতে হয় তাকে। তার এই দুর্ভোগ দেখে প্রভার খুব খারাপ লাগল। সে ভাবল এই লোকটারই হতে পারে সে সহায়। পাগলের মত প্রভার কথা বার্তা, সে নাকি তার বাবার বয়সের কাউকে বিয়ে করবে। কেউই সাই দিল না তার পাগলামিতে এমন কি ঐ বৃদ্ধ লোকটাও না। ছোট থেকেই প্রভা খুব জেদি মেয়ে। অনেক বড় ঘটনা ঘটিয়ে রাজি করাল সবাইকে। সে এখন শেষ সেবা দিচ্ছে লোকটাকে, তাও মন থেকে করছে তার সর্বশেষ। অল্প কিছু দিনের মধ্যে ইহকাল ত্যাগ করল বৃদ্ধ লোকটা। তার বিধবা হয়েই বসে আছে প্রভা। তার তিন ছেলে চোখে বাজল ছোট মায়ের কষ্ট, তারা প্রভাকে আবার বিয়ে দিতে চাইল। প্রভা মোটেও রাজি নই। মুহিতের শেষ খবর পাওয়া গেল, তার গ্রামের বাড়িতে সে গড়ে তুলেছে একটি হাস মুরুগের খামার। ছেলের বউ দেখার সখ ছিল তার মায়ের। মায়ের সখও পূরণ করেছে মুহিত, কিন্তু নিজের বলা কথাটা ভুলিনি।

এই গ্রামেরই বউ ছিল নির্জনা। সাত বছর আগে পরিমল তাকে বিয়ে করে আনে এই গ্রামে। পরিমলের অনেক বাজে অভ্যাস ছিল, আজে বাজে জিনিস খেত আর লিপ্ত ছিল অশালীন কাজে। নির্জনার একটি পুত্র সন্তান ছিল, তার ছেলের জন্মের পরই মারা যায় পরিমল। পরিমল এইচ. আই. ভি পজেটিভ ছিল। তার থেকে সংক্রামিত হয় নির্জনা ও। তার ছেলেটি নাগাল পায়নি এই মৃত্যু ব্যধি। নির্জনা এইচ. আই. ভি পজেটিভ জেনে তার অসেচতন শশুড় শাশুড়ী তার উপর চালাত অমানবিক অত্যচার। পশুর থেকেও খারাপ ব্যবহার করত তার সাথে। দিনভর কাজ করাত আর রাতে মা ছেলেকে শুতে দিত গরুর ঘরে। মায়ের এই কষ্ট দেখে কেঁদে কেঁদেই দিন কাটে তার পাঁচ বছরের ছেলাটার, এখন দাদা দাদির সাথে বাবা শব্দটাকেও ঘৃণা করে সে। শিশু শিক্ষা নিয়ে কাজ করে মুহিত। বাড়ি বাড়ি গিয়ে শিশুদের স্কুলে পাঠানোর জন্য উদ্ভোদ্ধ করে লোকদের। এই কাজের জন্যই তার যাওয়া পরিমলের বাড়ি। সেখানে গিয়ে নির্জনার ছেলেটাকে স্কুলে দিয়ার জন্য বলে পরিমলের মা বাবাকে। ছেলে স্কুলে যাবে ভেবে নির্জনার মুখে স্বত্তির হাসি । হাসিটা বেশিক্ষণ টিকল না। তাদের কথা যেন কোন মারধর থেকে কম নয়, মনটা বেজার করে দিল মুহিতের। চলে আসছে সে, এমন সময় তার পিছু ডাকল নির্জনা। এই যে শোনোন, মুহিত গেল তার কাছে। আপনারা মনে কষ্ট নিবেন না আমার শশুড় শাশুড়ী একটু এমনই। আপনি আমার একটা কাজ করবেন? মুহিত বলল কি কাজ বলুন। নির্জনা বলল আমি প্রতিদিন আমার ছেলেটাকে লুকিয়ে লুকিয়ে স্কুলে পাঠাব, আপনি তাকে ভর্তি করিয়ে দিবেন। আর কেউ যাতে না জানে। তার চেহারা আর কথা শোনে বুঝা গেল অনেক কষ্টে আছে বেচারি। মুহিত বলল ঠিক আছে, আবার হাঁটা ধরল মুহিত। তার সাথে গ্রামের এক শিক্ষক, তার কাছ থেকে নির্জনার ব্যাপারে জানতে পারল মুহিত। বাড়িতে মুহিতের মা ছেলের বিয়ের জন্য পাগল। খেতে বসলে, ঘুমাতে গেলে মায়ের খালি একটাই কথা “বাবা বিয়ে কর”।

পরদিন সকাল হতেই মুহিত গ্রামের মুরুব্বিদের নিয়ে যাচ্ছে পরিমলের বাড়ির দিকে। তার সাথে যাচ্ছে গ্রামের স্কুলের সব শিক্ষকেরা। কি চাই মুহিত? সবার মনে একটা প্রশ্ন। হতে পারে পরিমলের বাবা মাকে ভাল করে বুঝাতে সাথে নিয়ে যাচ্ছে গ্রামের মুরুব্বিদের। একটু পরেই তারা বিশাল জনবল নিয়ে উঠল পরিমলের বাড়িতে। এত লোকজন দেখে রীতিমত ভয় পেয়ে গেছে পরিমলের মা বাবা। তাড়াহুড়ো করে বসার জায়গা দিল তাদের। তারপরে জিজ্ঞেস করল কি হয়ছে মাতবর সাহেব? আমরা কি কোন ভুল করে ফেলেছি? মাতবর চাচা বলল মুহিত কি যেন বলতে চায়, তাই আমাদের সবাইকে নিয়ে আসল। স্কুলের প্রধান শিক্ষক সাহেব বলেন, মুহিত বাবা কি বলবে বল। মুহিত তার মুখ খুলল এই বলে, আমি নির্জনাকে বিয়ে করতে চাই। তার কথা শোনে সবাই হা করে তাকিয়ে তার দিকে। একটা শিক্ষিত ছেলে এ কি বলছে? অন্য ধর্মের একটা বিধবা আর মরণ ব্যাধি এইডস পোষণকারী একটা মেয়েকে বিয়ে করবে। কথাটা শোনে যেন বাজ পরল অনেকের মাথায়। হৈ হোল্লো শুরু হল তাদের উঠানে। পরিমলের মা বাবা ধর্মের গান টান দিল গলায়। এমন কথা চিন্তা করলে নাকি তাদের ধর্ম থাকবে না। মুহিতকে বুঝাতে লাগল গ্রামের লোকেরা। সে তার কথায় অনড়। নির্জনার কানে কথাটা যেতেই সে ভেঙ্গে পরল কান্নায়। সবার মুখে লাগাম টানল মুহিত নিজেই। এই বলে যে, একটা মানুষকে পশুর ঘরে রাখলে জাত যায় না? তার সাথে অমানবিক ব্যবহারে জাত যায় না? তাকে এভাবে মারধর করলে জাত যায় না?

জাত যায় আর না যায় তা পরের কথা। তুমি কেন এই বিধর্মীকে বিয়ে করতে চাও? জানতে চাইল সবাই। মুহিত বলল আমার চোখে লেগেছে কেউ এক জন মানুষ হয়ে মানব সমাজে বসবাস করলেও মানুষ বলে মূল্য পাচ্ছে না এই সমাজে। কিন্তু সেও একজন মানুষ, আর তার ছোট ছেলেটা যেভাবে বেঁচে আছে তাকে নড়ক ছাড়া আর কি বলা চলে। নিষ্পাপ এই ছেলেটকে দেয়া হচ্ছে নড়কের সাজা। তাদের মা ছেলের পাপ এইটাই যে তারা মানুষ হয়ে জন্ম নিয়েছে। মুহিতের কথার উপর আর কেউ কথা বলল না। মুহিত নির্জনাকে জিজ্ঞেস করল তুমি আমার জীবন সঙ্গীনি হবে? নির্জনা উত্তরে বলল তাতে আমার পাপ হবে। মুহিত বলল যেভাবে আছ তাকে কি বেঁচে থাকা বলে? তোমার জন্য না হোক তোমার এই নিষ্পাপ ছেলেটার কথা ভেবে বল। নির্জনা আর কোন কথা বলল না। কাজী ডেকে বিয়ের কাজ সারল মুহিত, বউ নিয়ে বাড়ি যাচ্ছে। মুহিতের মা একথা শোনে বুক ঝাপটিয়ে কাঁদছে। কি ছেলে জন্ম দিলাম আমি, যে নাকি একটা বিধর্মীকে বিয়ে করে আনল। নির্জনা আর তার ছেলেকে নিয়ে মুহিত নিজ বাড়িতে প্রবেশ করতেই শোনতে পেল মায়ের কান্না। এখন নির্জনা নিজেকে দোষী মনে করছে। দুপুর থেকে রাত পর্যন্ত মা ছেলে কারও সাথে কারও কথা নেই। মুহিতের মা বসে আছে মাটির বারান্দায় চোখে এখনও পানি। মুহিত তার মায়ের পাশে বসতেই তার মা উঠতে লাগল। মুহিত তার হাত টেনে বলল, মা আমি যদি এখন আমার গলায় দড়ি দেই তুমি মনে হয় অনেক খুশি হবে। মুহিতের মুখে এমন কথা শোনে তাকে জড়িয়ে কাঁদতে লাগল তার মা। এক কথায় বুঝে গেল তার মা, হাত মুখ ধুয়ে বউকে বরণ করল। সাথে ফুটফুটে একটা নাতী। মুহিতের মার আশার চেয়ে বেশি মিলল এবার। মুহিতের ছোট ভাই মুহিতের সব কথায় হ্যাঁ মিলায় তাই তাকে বোঝানোর দরকার হল না।

সূর্য্য উঠার সাথে সাথে নতুন রূপ নিল নির্জনার ভুবন। স্বামীর ভালবাসা, মায়ের স্নেহ সবই পেল সে। স্বপ্নর মতই যেন মোড় ঘুরিয়ে বসল তার ভাগ্য দেবতা। সুখ কি তার ঝলক খানি দেখতেই চোখে জল এসে গেল নির্জনার। সে ভয় করেছিল, তার ছেলেটা হয়ত পছন্দ করবে না মুহিতকে। কিন্তু অবাক হয়ে দেখছে, তারা বাপ বেটা মিলে সকালের নাস্তা করছে। মুহিতের এই একটা গুন অন্যতম। মানুষকে মায়ার জালে বশ করা। মুহিত তার ছেলেটাকে স্কুলে ভর্তি করাল। তাকে শুধু লালন পালনই করেনি মুহিত, তাকে দিয়েছে মুহিতের নামের অংশ, এখন সে বাপ্পি আনাম। দিন যত যাচ্ছে , ততই অসুস্থ হয়ে পরছে মুহিতের বউ। তাই মুহিতও চেষ্টা করছে তার বউকে সময় দিবার। সুখের এমন রঙও হতে পারে নির্জনা তা জানত না। মুহিতের ভালবাসা আর ব্যবহার মুহিতকে বানাল তার চোখে দেবতা। দেবতা না হলে এমন কিছু ও কেউ করে। একদিন নির্জনার শরীর বেশিই খারাপ হয়ে গেল। তাকে জেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল মুহিত। ডাক্তারেরা আশঙ্কা করছে নির্জনা আর বাঁচবে না। নির্জনাও বুঝতে পারল, তার শেষ সময় এসে গেছে। মুহিতকে ডেকে তার হাত ধরে বলল, তুমি আমাকে যা দিয়েছ তা আমার প্রাপ্য ছিল না। তারপরও এই সুখ পেয়ে স্বর্গে যাবার আমার কোন ইচ্ছে নেই। আমার স্বর্গ আমি বেঁচে থেকেই দেখে গেলাম। তোমার কাছে একটা অনুরোধ থাকবে। মুহিত বলল, কি অনুরোধ বল। নির্জনা বলল তুমি আমার ছেলেটাকে মানুষ করবে। মুহিত বলল অনুরোধ বলছ কেন? আর সে তো আমার ও ছেলে। নির্জনার অবস্থা শোচনীয় ডাক্তারেরা ঢাকা নেবার পরামর্শ দিল। মুহিতও ছুটল ঢাকার দিকে, পথেই নিথর হয়ে গেল নির্জনা। মুহিতের মা কান্নায় ভেঙ্গে পরল। সাথে কাঁদছে মুহিত ও, নির্জনার ছেলের চোখে জল নেই, সে তার বাবাকে জড়িয়ে ধরে আছে। অনেক কষ্ট দেখেছে সে, এখন শুধু বাবাকে দেখেতে চায়। গ্রামে এনে মাটি পুতে দিল নির্জনার দেহ। মুহিত তার মা ছোট ভাই আর ছেলেকে নিয়ে আবার ঢাকা আসল। এবারের আসা সন্তানকে মানুষ করার তরে। একদিন প্রভার এক বান্ধবীর সাথে দেখা মুহিতের। তার মুখে জানতে পারল প্রভার খবর। পাগল মেয়েটা কি করল? ভাবছে মুহিত।

প্রভার ঐ বান্ধবীর মাধ্যমে প্রভার কানেও গেল মুহিতের খবর। সে ভাবতে লাগল, ছেলেটা আসলেই পাগল ছিল। প্রভার ছেলেরা মুহিতের উপস্থিতির কথা জেনে মাকে বলল। তুমি যদি এবারও না কর, তাহলে আমাদের মরা মুখ দেখবে। শুধু চাপের মুখে না, পুরোনো প্রেমের কথাও মনে পরে গেল প্রভার।
প্রভাকে ঢাকা নিয়ে আসল তার বড় ছেলে। পরের দিন মুহিতের বাসায় গেল প্রভা আর তার ছেলে। প্রায় চার বছর পর মুহিতকে দেখে চোখে জল এসে গেল প্রভার। ছোটে গিয়ে মুহিতের বুকে জড়িয়ে ধরল প্রভা। আর তাকে বলতে লাগল, তুমি নিজেকে কি মনে কর? মনে কর যে তুমিই সব করতে পার। আর কেউ জানে না বির্সজন দিতে।
বাবার অংশীদার হিসেবে আরেক জন আসল, তা দেখে মন খারাপ হয়ে গেল বাপ্পির। বাবার হাত থেকে হাতটা ছাড়িয়ে সরে যাচ্ছে সে। প্রভা ব্যাপারটা লক্ষ্য করে তাকে টেনে বুকে জড়িয়ে ধরল। এখন খুব সুখেই আছে প্রভা আর মুহিত, সাথে তাদের মা, ছোট ভাই আর সন্তানকে নিয়ে।