সূর্য্য সেনা

ডানা ঝাপটা দিয়ে নীড়ের পাশের ডালটাতে বসল সে
তাকে দেখে জুড়িয়ে গেছে আমার নয়ন,
সদ্য গজানো ওল,
রোদের আলোতে রংধনু নামল তার পালকে।
রেশমের চেয়েও মসলিন দেখতে,
তাতে কয়টা রঙ গুনতে পারলাম না
রঙের পরিবর্তন, তার প্রতি স্পন্দনে।
বাতাসে নড়ছে তার মাথার তাজ,
তিন রঙে রাঙানো তার মুকুট
সাদা, খয়েরি, হলুদের কেশ।
ঢাল হয়ে দাড়িয়ে আছে লেজ খানা,
সক্ষম সে বাতাসের বুকে মোড় ঘুরাতে।
আঁখি জুড়ে তার এক নীল সমুদ্র, আর আকাশ ছোঁয়ার স্বপ্ন
শক্ত করে ধরে আছে ডালটাকে, বসে আছে বুক টেনে।
সূর্যের আলোকে বানিয়ে তার ভূষন
সে যেন এক সূর্য্য সেনা।
এই বুঝি ডানা মেলল,
উড়বে আকাশের কোলে।
বাতাসের ঢেউ কেটে ভেসে চলেছে তার ডানায়।
বর্ণিল আরন্য পিছে ফেলে সে ছুটছে মেঘ ছোঁবে বলে
চোখ থেকে কেড়ে নিল আমার সূর্য্যটা পলকের জন্য।
তার কাছে হার মানল, আর সব পাখিদের মত বাতাসও
চোখের সীমানা ছেড়ে সে এখন বহুদূর,
গতিকে ও সে হারিয়ে দিল, তার ডানার কাছে।
হঠাৎ বাতাসের বুকে ভেসে এল এক শব্দ।
হুমম গুলির শব্দ এটা, মুহুর্তেই শুরু হল হাহাকার পাখি কূলে
আর্তনাদ আর আন্দোলিত সুর সবার গলায়।
কেউ হইত মারা পরল, এই গুলিতে।
আমার সূর্য্য সেনা নাতো ?
না সে আবার ফিরল এই নীড়েতে
বুকে নিয়ে একটি তাজা গুলি।
আঁকড়ে ধরতে পারল না গাছের ডাল
মাটিতে পরে ছটফটিয়ে
শুকনো পাতায় ডেলে দিল তার গরম রক্ত।
ধীরে ধীরে চোখ গুলো বুজে এল
সাথে নিয়ে সব অদেখা স্বপ্ন।