ঘুম

চোখে আমার প্রাচীর দেয়া
ঘুম যাতে না আসে,
ঘুমের কাজটা সেরে নেব
তোমায় ভালবেসে।

চোখের রাজ্যে আর হয়না
ঘুমের আনা গোনা,
আকাশ পানে ভাসতে দেখে
মায়াবি এক সোনা।

কাঁচা সোনার প্রেমে পরে
ঘুম যে উধাও হল,
ঘুম হারা এই চোখে আর
ঘুম কি আসবে বল?