মামলা প্রথম ঠেকেছিল বিবেকের কাঠগড়ায়,
সেখান থেকে সে মুক্তি পেল ন্যায় বিচার ছাড়াই।
জল নিয়ে আঁখি তটে গেলাম সেই কাচারিতে,
একমাত্র বিবেক পারে সত্য বিচার দিতে।
ঘুরতে ঘুরতে তার অঙ্গনে আমি দিশে হারা,
যখন তার দেখা মিলল সেও করছে তাড়া।
বললাম আমি জাহাপনা কথা আমার শুনেন,
আপনার কাছে আশা আমার ন্যায় বিচার দিবেন।
রেগে গিয়ে বললে সে কথা বাড়াও কেন?
আমি খুবই ব্যস্ত ভবে সল্পে ইতি টান।
ইতি তো হুজুর আপনার হাতে আমি হলাম বাধি,
লুট হয়েছে সব আমার তাই তো আমি কাঁদি।
কান্নার সুর শুনিয়ে আমায় কাবু করবে তুমি?
এই মুল্লুকের বিচারক, বিবেক হলাম আমি।
ন্যায় বিচার তুমি পাবে এ আমার ওয়াদা,
দেখছ না দু চোখ আমার কাপড় দিয়ে বাঁধা।
বলতে পার তোমার কথা শুনি দেখি আমি,
তোমার সাথে কি হযেছে, কেন কাঁদছ তুমি?
আমি হলাম পথের পথিক, ঘুরি ভবের মেলা,
আজব পুরের পথ চলছি, তখন সন্ধ্যা বেলা।
পথের পারে কাঁদার ধারে লোকটা পরে ছিল,
আমায় দেখে গলা ছেড়ে ভাই বলে ডাক দিল।
সরল মনে আমি তখন গেলাম তার কাছে,
হাত পা বাঁধা লোকটি পরা, বিপদেই আছে।
কি ঘটেছে তার সাথে, গল্প শুনব পরে,
লাফিয়ে পরে তখন আমি মুক্ত করি তারে।
কাধা থেকে তুলে এনে, হাত পা দিলাম খুলে
গাঁ টা তার ধুয়ে দিলাম, পাশের কূপের জলে।
একটু খানি বিরাম নিয়ে হাফ ছাড়ল সে
তখন আমি জানতে চাইলাম, ও ভাই আপনি কে?
কি এমন কাজ করেছেন, ফল তার এমন হয়?
কাধার মাঝে পরে কেন সময় করলেন ক্ষয়?
ঠপাস করে বসিয়ে দিল, আঙ্গুল পাঁচখানা,
কলার ধরে টেনে বলল সে, আমি তর নানা।
কয় যাইতাছত হারামজাদা, কি আছে বাইর কর?
নইলে কইলাম গাল পাথারে, দিলাম আবার চড়।
কাঁদো মুখে তাকে বললাম, কি করছেন ভাই?
পরেছিলেন পুকুর পারে, দিলাম এথায় ঠাঁই।
দেহ ছাড়া আমার কাছে, নাই তো আর কিছূ,
ধনী ভেবে আপনি আমায়, মারছেন কেন মিছূ।
খালি হাতে এই পথে, তরে আসতে কইছে কে?
এত শত বুঝি না, কি দিবি তুই দে?
জুড় করে খুলে নিল আমার জামা কাপড়
যাবার বেলায় চুল টেনে, আবার দিল পাঁচটা চড়।
বলেন দেখি মশাই, মানুষ না সে কসাই।
এমন করে মারল আমায়, কাপড় নিল খুলে
আমি তার কাজে দিলাম, তাও গেল ভুলে।
হাঁপিয়ে পরে কাঁদছিল সে , জল দিয়েছি আমি,
আমার সাথেই চটে গেল, করল যে ইতরামি।
বিবেক আমায় ডেকে বলল, আপনি দেখছি বোকা
ভবের মাঝে এমন কাজ করে কোনো খোকা?
যা শুনেছি ঠিকই আছে, নাই তো কিছু দোষের,
এমনটা তো ঘটার ছিল, বিচার আবার কিসের?
তাকে আমি কেন ঢুকাব, ঘৃণা নামের জেলে,
যান্ত্রিক এই ভবের মাঝে, মানবতা কার ছেলে?