তখন ও স্বপ্ন বলতে শুধুই ছিলে তুমি,
তোমায় ভেবে দিন কাটাতাম, রাতে ও পাগলামি।
তোমায় একটু দেখব বলে, ফাঁকি দিতাম কাজে,
বসে বসে প্রহর গুনতাম, ঐ যে সাকুর মাঝে।
ঐ পথ ধরে রোজ বিকেলে, যেতে মাস্টার বাড়ি,
ফেরার পথে ও দেখতে আমায়, এই সাকুর পারি।
ছটফটা এই পরাণ পাখি, পেলে তোমার দেখা,
ভুলে গিয়ে কষ্ট সবই, মেলত তখন পাখা।
মাঘের রাত ও বাধ পরেনি, দেখার খাতা থেকে,
উলঙ্গ হয়ে দাড়িয়ে আমি, চোখে স্বপ্ন মেখে।
কনকনিয়ে কাঁপতাম আমি, তবুও থাকতাম দাড়িয়ে,
উষ্ণ হত দেহ আমার, তোমার দেখা পেয়ে।
ঘরের পাশে বকুল তলায়, কত যে রাত গেল,
হিম হয়েও মনের মাঝে. তোমার ছবি এল।
বেকুল হয়ে জ্বলত তখন মনের মাঝের ঘর,
যাকে আমি ভালবাসি সে-ই ভাবে পর।
হঠাৎ যখন উকি দিতে, জানালার ফাঁক দিয়ে,
নতুন করে স্বপ্ন জাগত, আবার তোমায় নিয়ে।
তাই তো দিব্যি কেটে যেত, আমার প্রতি ক্ষণ,
এক দিন তো পাব আমি, এই পাষানীর মন।
বুঝতে সবই, তোমায় কত ভালবাসি আমি,
তবুও কেন এক বার ও, মুখ খোলনি তুমি?