সুখ তো এক গোবরে পোকা
গোবর খেয়ে বাঁচে,
আমার কাছে সুখের চেয়েও
ভাল কিছু আছে।
নামটি বললে কেড়ে নিবে
আমার কাছ থেকে,
কি দিয়ে তৈরী তা
বুঝতে চাইবে দেখে।
চোখ জুড়াবে রঙ্গ দেখে তার
মন কাঁদবে সুখে,
আপন থেকেই তাকে ধরে
রাখবে তোমার বুকে।
লুটবে তুমি যতই তাকে
কমবে না তার মায়া,
দুখের বেলা ও থাকবে সে
হয়ে সুখের ছায়া।
তাকে পেলে ভুলে যাবে
ব্যথার গল্প সবই,
চোখের কোলে ভাসবে শুধু
সুখ পক্ষির ছবি।
বোকার মত শুনে গেলে
আমার এই কথন,
এই ধরাতে কি বল আর
আছে সুখের মতন?
সুখ তো হল একা একজন
তার নেইকো জমজ ভাই,
সুখের চেয়েও ভাল কিছু
কোথায় খুঁজে পাই?
সত্যিই আছে এমন কিছু
সুখের চেয়েও ভাল,
উজ্জল তার নামটি
আর রঙ্গটি তার কাল।
এদিক ঐদিক কোথায় খুঁজছ?
সে তো তোমার ঘরে,
দেখতে তাকে চক্ষু লাগবে
তোমার-ই অন্তরে।
এবার খুঁজ তাকে তুমি
অন্তর চক্ষু বুজে,
খুঁজলেই পাবে তাকে
তোমার ঘরের মাঝে।
চোখটি বুজে, আঁধার মাঝে
কাকে দেখলে তুমি?
সে কি নয় তোমার জন্য,
সুখের চেয়েও দামি?
মূলতে তারে কে বলিল
তোলতে জানে যারা,
কালোর মাঝে কুড়িয়ে পাবে,
উজ্জল এই তারা।