জলের ঘর

জলের ঘরেও আলো আছে
কে বলে জল আঁধার?
জল তরঙ্গে ইচ্ছে আমার
স্বপ্নের ঘর বাঁধার।
জল আকাশে সূর্য উঠে,
রাত্রি বেলা তারা ফুটে।
চন্দ্রও নাচতে জানে
জলের আকাশ পানে,

আলোয় ঘেরা জলের ঘর
তাই তো আমায় টানে।
থাকব সেথায় চুপটি মেরে
তুমি আমি একই ঘরে,
ঘর সাজিয়ে ফুলের, সেথায়
বাসর হবে জলের।