অর্থ নিয়ে, কর্ম নিয়ে, ধর্মের সহিংসতা,
এর মাঝে খুন হচ্ছে, নিঃস্ব মানবতা।
মানবতার মৃত্যু হয়, রক্ত ঝড়ায় মানুষ,
ধর্ম কর্ম এ সবেতে মানবতার কি দোষ?
বুঝিয়ে দিতে তার অস্তিত্ব, জিহাদ নামে লড়
সেই তো বলে আল কোরান, মানব সবচেয়ে বড়।
স্রষ্টা মানেই এক আল্লাহ, কেউ নেই সে ছাড়া,
সাজা দিবে সে তাকে, বিপথে চলে যারা।
সৃষ্টি কূলের সব গড়া তার, এ কথা সত্য,
ধর্ম মানে নই তো শুধু তার আধিপত্য।
ধর্ম ধর্ম গেয়ে বেড়াও ঢোল লাগিয়ে গলে,
বুঝলে তাকে, পূজলে তাকে এটাই ধর্ম বলে।
দ্বীনের দাওয়াত দিচ্ছ তুমি, অস্ত্র হাতে নিয়ে,
জিহাদ নামে লড়ে গেলে, স্বর্গ যাবে পেয়ে।
পাপের বুজা টানতে হয়, মারলে ক্ষুদ্র প্রাণী,
সৃষ্টি জীবের মাথা মেরে, স্বর্গে যাওয়ার বাণী।
কামান মেরে লুটিয়ে দিলে, কত শত প্রাণ,
এর পরও গাইছ তুমি, ধর্ম সুরের গান।
ধর্ম আরও প্রসার হবে, বোমা মেরে ট্রেনে,
রক্ত বয়তে দেখাছ কি, পাশের নোংরা ঠ্রেনে।
মাংস পিন্ড ঝুলে আছে, ঐ যে বরই গাছে,
তবুও তোমার সাধ মিটেনি, জিহাদ দৈত্যের কাছে?
খালি হাতে মারলে কি আর, মানবতা মরে,
তাই তো তুমি হত্যা করছ, বুলেট বোমার ভরে।
কখনো কি আচ করেছ মৃত্যু কেমন হয়,
মরার কথা শুনলে কেন প্রাণে জাগে ভয়?
অবুঝ মনে প্রশ্ন জাগে, ধর্ম কি সহিংসতা?
গলা টিপে মারতে জানে শুধুই মানবতা?